“Key programmes of the last 8 years carry an insistence on environment protection”
“On World Environment Day, Prime Minister Shri Narendra Modi attended a programme on ‘Save Soil Movement’ today”
“India's role in climate change is negligible but India is working on a long term vision in collaboration with the International community on protecting the Environment”
“India has a five-pronged programme of soil conservation”
“Policies related to Biodiversity and Wildlife that India is following today have also led to a record increase in the number of wildlife”
“Today, India has achieved the target of 10 percent ethanol blending, 5 months ahead of schedule”
“In 2014 ethanol blending was at 1.5 percent”
“10 percent ethanol blending has led to reduction of 27 lakh tonnes of carbon emission, saved foreign exchange worth 41 thousand crore and earned 40 thousand 600 crores in the last 8 years to our farmers”

নমস্কার!

আপনাদের সবাইকে, গোটা বিশ্বকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই। শ্রদ্ধেয় সদগুরু এবং ঈশা ফাউন্ডেশনও আজ ধন্যবাদের পাত্র। মার্চে তাঁদের সংস্থা এই ‘সেভ সয়েল’ বা মাটি বাঁচাও অভিযান শুরু করেছিল। ২৭টি দেশ হয়ে তাঁদের এই ‘সেভ সয়েল’যাত্রা আজ ৭৫তম দিনে নতুন দিল্লিতে, এখানে পৌঁছেছে। আজ যখন দেশ তার স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি পালন করছে, এই অমৃতকাল উপলক্ষে নতুন নতুন সঙ্কল্প গ্রহণ করছে, তখন এ ধরনের গণ-অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বন্ধুগণ,

আমি অত্যন্ত আনন্দিত যে দেশে গত আট বছর ধরে যে প্রকল্পগুলি চালু রয়েছে, যে যে কর্মসূচি চলছে, সবক’টির মধ্যেই কোনও না কোনভাবে পরিবেশ রক্ষার প্রতি যত্ন ও আগ্রহ রয়েছে। স্বচ্ছ ভারত মিশন থেকে শুরু করে ‘ওয়েস্ট টু ওয়েলথ’ বা বর্জ্য থেকে সম্পদ সংক্রান্ত কর্মসূচি,  অমৃত মিশনের মাধ্যমে শহরগুলিতে আধুনিক সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট-এর নির্মাণ থেকে শুরু করে ‘সিঙ্গল ইউজ প্লাস্টিক’ থেকে মুক্তির অভিযান,  কিংবা ‘নমামী গঙ্গে’ কর্মসূচির মাধ্যমে গঙ্গা পরিচ্ছন্নতা অভিযান, ‘ওয়ান সান, ওয়ান গ্রিড’ বা এক সূর্য, এক গ্রিড কর্মসূচির মাধ্যমে সৌরশক্তি উৎপাদনকে গুরুত্ব দেওয়া কিংবা ইথানল উৎপাদন এবং মেশানো দুটিতেই বৃদ্ধির মাধ্যমে পরিবেশ রক্ষায় ভারতের প্রচেষ্টা বহুমাত্রিক হয়ে উঠেছে, আর ভারত এই প্রচেষ্টা তখন করছে, যখন গোটা বিশ্বের জনগণ আজ পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে। এই ধ্বংসলীলায় আমাদের কোনও ভূমিকা নেই, ভারতের কোনও ভূমিকা নেই।

বিশ্বের বড় বড় এবং আধুনিক দেশগুলি শুধু মাটি ও মাটির নিচের সমস্ত সম্পদকে গ্রহণ করেই থামছে না, তারাই তাদের কারখানাগুলির মাধ্যমে সবচাইতে বেশি কার্বন নিঃসরণের মাধ্যমে বায়ুমণ্ডলকে দূষিত করছে। কার্বন নিঃসরণের আন্তর্জাতিক গড় পরিমাণ হল ব্যক্তিপ্রতি চার টন। যেখানে ভারতে ব্যক্তিপ্রতি কার্বন ফুটপ্রিন্ট প্রতি বছর অর্ধেক টনের কাছাকাছি। কোথায় চার টন, আর কোথায় আধা টন! তা সত্ত্বেও পরিবেশ রক্ষার লক্ষ্যে ভারত একটি সার্বিক দৃষ্টিকোণ নিয়ে দেশের মধ্যে কাজ করছে পাশাপাশি, আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রভূত অবদান রাখছে, সারা পৃথিবীর পরিবেশ কর্মীদের সঙ্গেও হাতে হাত মিলিয়ে কাজ করছে। আন্তর্জাতিক স্তরে ভারত ‘কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার’ বা সিডিআরআই, আর যেমনটি একটু আগেই সদগুরুজি বললেন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা আন্তর্জাতিক সৌর জোট বা আইএসএ-এর গঠনের নেতৃত্ব দিয়েছে। গত বছর ভারত এই সঙ্কল্প নিয়েছিল যে আমাদের দেশ ২০৭০-এর মধ্যে ‘নেট জিরো’ কার্বন উৎসরণের লক্ষ্য পূরণ করবে।

বন্ধুগণ,

মাটি কিংবা এই ভূমি আমাদের জন্য পঞ্চতত্ত্বের অন্যতম। আমরা মাটিকে গর্বের সঙ্গে নিজেদের কপালে ঠেকাই। এই মাটিতে উঠে, পড়ে, গড়িয়ে, খেলতে খেলতে আমরা বড় হই। এই মাটিকে সম্মান জানাতে আমরা কোনও ত্রুটি রাখি না। এই মাটির গুরুত্ব বোঝার ক্ষেত্রেও আমাদের কোনও ত্রুটি নেই। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে মানবজাতি মাটির কত ক্ষতি করছে তা বোঝার ক্ষেত্রে একটা গ্যাপ থেকে যাচ্ছে। সেজন্যই একটু আগে সদগুরুজি বলছিলেন যে সবাই জানে সমস্যা কী এবং কোথায়।

আমরা যখন ছোট ছিলাম তখন সিলেবাসে, বইয়ে, পাঠক্রমে আমাদের একটি পাঠ পড়ানো হত। আমি গুজরাটিতে পড়েছি, আপনারা হয়তো নিজের নিজের মাতৃভাষায় পড়েছেন! কোথাও পথের মধ্যে একটা পাথর পড়ে ছিল। সেই পথ দিয়ে অনেক মানুষ যাতায়াত করছিল। কারোর মনে রাগ হলে সে পাথরে লাথি মারছিলো! কেউ কেউ বলছিল, কে এখানে পাথর রেখেছে? কোথা থেকে এই পাথর এসেছে? এরা কিছুই বোঝে না, ইত্যাদি। কিন্তু কেউই সেই পাথরটাকে উঠিয়ে পথের কিনারে রাখছিল না। তখন এক ভদ্রলোক সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁর মনে হয় যে চলো আমি এই কাজটা করি। তিনি সেই পাথরটাকে উঠিয়ে পথের কিনারে রাখলেন। অর্থাৎ আমাদের সদগুরুর মতো কোনও এক সজ্জন তখন সেখানে এসে গিয়েছিলেন।

আমাদের দেশে যুধিষ্ঠির এবং দুর্যোধনের মধ্যে সাক্ষাৎ নিয়ে যখন আলোচনা হয়, তখন দুর্যোধন সম্পর্কে যে বর্ণনা আমরা পড়ি সেখানে লেখা রয়েছে – “জানম ধর্মং ন চ মেঁ প্রবৃত্তি।।” অর্থাৎ, আমি ধর্মকে জানি, কিন্তু আমার প্রবৃত্তি নেই, আমি করতে পারব না। এর পেছনে সত্য কী তা আমি জানি, কিন্তু আমি সেই পথে চলতে পারব না। এই ধরনের প্রবৃত্তি যখন সমাজে বৃদ্ধি পায়, তখন এমন সঙ্কট আসে যে তার মোকাবিলা সামুহিক অভিযানের মাধ্যমেই করতে হয়, এভাবেই সমস্যা সমাধানের পথ খুঁজতে হয়।

আমি অত্যন্ত আনন্দিত যে বিগত আট বছরে আমাদের দেশ মাটিকে জীবন্ত করে রাখার জন্য লাগাতার কাজ করে চলেছে। মাটিকে বাঁচানোর জন্য আমরা পাঁচটি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছি। প্রথম, মাটিকে কিভাবে রাসায়নিক মুক্ত করব। দ্বিতীয়, মাটিতে যত জীব রয়েছে যেগুলিকে প্রযুক্তির ভাষায় আপনারা ‘সয়েল অর্গ্যানিক ম্যাটার’ বলেন, এই জৈব পদার্থগুলিকে আমরা কিভাবে বাঁচাব। তৃতীয়ত, মাটির আর্দ্রতা কিভাবে বজায় রাখব, মাটি পর্যন্ত কিভাবে জলের স্থায়ী সরবরাহ বজায় রাখব। চতুর্থত, ভূগর্ভস্থ জলস্তর ক্রমে নেমে যাওয়ার ফলে মাটির যত লোকসান হচ্ছে তা কিভাবে দূর করব, আর পঞ্চমত, অরণ্যের পরিধি হ্রাস পাওয়ার ফলে যেভাবে নিয়মিত মাটির ক্ষয় হচ্ছে তাকে কিভাবে থামাব।

বন্ধুগণ,

এই সকল বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা দেশে বিগত বছরগুলিতে দেশের কৃষিনীতিতে সবচাইতে বেশি পরিবর্তন এনেছি । আগে আমাদের দেশের কৃষকদের কাছে এসব তথ্যের অভাব ছিল যে তাঁদের জমির প্রকৃতি কী, সেই মাটিতে কিসের অভাব রয়েছে, কতটা অভাব রয়েছে? এই সমস্যাকে দূর করার জন্য দেশের কৃষকদের মৃত্তিকা স্বাস্থ্য কার্ড প্রদানের অনেক বড় অভিযান শুরু করা হয়েছে। যদি আমরা কাউকে, যে কোনও মানুষকে কোনও হেলথ কার্ড দিই, তাহলে খবরের কাগজে শিরোনাম হিসেবে ছাপা হবে যে মোদী সরকার কিছু ভালো কাজ করেছে। কিন্তু আমাদের দেশ এত অদ্ভূত যে গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের জনে জনে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড দেওয়ার পরেও সেদিকে সংবাদমাধ্যমের নজর তেমন পড়েনি। গোটা দেশে ২২ কোটিরও বেশি কৃষকদেরকে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। আর শুধুই কার্ড বিতরণ করে আমরা থেমে থাকিনি, বরং সারা দেশে মাটি পরীক্ষার সঙ্গে যুক্ত একটি অনেক বড় নেটওয়ার্কও গড়ে উঠেছে। আজ দেশের কোটি কোটি কৃষক মৃত্তিকা স্বাস্থ্য কার্ডের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের মাটির স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজনীয় সার এবং মাইক্রো-নিউট্রিয়েন্টস প্রয়োগ করছেন। এর ফলে, কৃষকদের বিনিয়োগে ৮-১০ শতাংশ সাশ্রয় যেমন হয়েছে, তেমনই ফসল উৎপাদনের ক্ষেত্রেও ৫-৬ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ, যখন মাটি সুস্থ হয়ে উঠছে তখন উৎপাদনও আগের থেকে অনেক বাড়ছে।

মাটির স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে ইউরিয়াকে ১০০ শতাংশ নিম কোটিং করে দেওয়ার সিদ্ধান্তও অনেক গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এতে কৃষকরা খুবই লাভবান হয়েছেন। মাইক্রো-ইরিগেশন বা ক্ষুদ্র সেচকে উৎসাহ দেওয়ার ফলে, ‘অটল ভূ যোজনা’র কারণে দেশের অনেক রাজ্যে মাটির স্বাস্থ্য অনেক উন্নত হয়েছে। কখনও কখনও কিছু জিনিস আমাদের মেনে নিতে হয়। যেমন যদি কোনও দেড়-দু’বছরের বাচ্চা অসুস্থ হয়, তার শরীর ঠিক না থাকে, ওজন না বৃদ্ধি পায়, উচ্চতা না বাড়ে, এরপরেও যদি কেউ মা-কে বলে যে এর জন্য কোনও চিন্তা করবেন না আর তাঁকে উপদেশ দেওয়া হয় যে ভাই, স্বাস্থ্যের জন্য দুধ খাওয়ালে ভালো হয়ে যাবে, আর মনে করুন প্রত্যেকদিন তাকে পেট ভরে দুধ খাওয়ানো হল, এমনকি তাকে ১০ লিটার দুধ দিয়ে স্নান করানো হল, তাহলে কি তার স্বাস্থ্যের উন্নতি হবে? কিন্তু যদি কোনও বুদ্ধিমতী মা এক এক চামচ দুধ তাকে একটু একটু করে খাওয়ায়, তার প্রয়োজন অনুযায়ী দিনে দু’বার, পাঁচবার কিংবা সাতবার, তাহলে দেখবেন এই এক এক চামচ করে খাওয়ানো দুধেই তার স্বাস্থ্যে পার্থক্য আসতে শুরু করবে, তার ওজন ও উচ্চতা বাড়বে।

ফসল উৎপাদনের ক্ষেত্রেও এটা সত্য। বেশি করে জল দিয়ে ফসলকে ডুবিয়ে দিলে যে ফসল ভালো হবে তা ঠিক নয়। বিন্দু বিন্দু জল যদি তাকে দেওয়া হয়, তাহলেই ফসল সবচাইতে ভালো হবে। ‘পার ড্রপ মোর ক্রপ’, প্রতি বিন্দুতে অধিক ফসল। একজন অশিক্ষিত মা-ও তাঁর শিশুকে ১০ লিটার দুধ দিয়ে স্নান করান না। অথচ আমরা লেখাপড়া শিখেও পুরো খেত জল দিয়ে ভরে দিই! যা হোক, এই সমস্ত ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য চেষ্টা করে যেতে হবে।

আমরা ‘ক্যাচ দ্য রেইন’ বা বৃষ্টির জল সংরক্ষণের অভিযানের মাধ্যমে দেশের জল সংরক্ষণ অভিযানে প্রত্যেক নাগরিককে যুক্ত করার চেষ্টা করছি। এ বছর মার্চেও দেশে ১৩টি বড় নদী সংরক্ষণের অভিযান শুরু হয়েছে। এতে জল দূষণকে কমানোর পাশাপাশি নদীগুলির দু’পাড়ে বনসৃজনের কাজও করা হচ্ছে। এর ফলে ভারতে বনসৃজন বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে। আনুমানিকভাবে ফরেস্ট কভার ৭ হাজার ৪০০ বর্গ কিলোমিটারেরও বেশি বৃদ্ধি পাবে। বিগত আট বছরে ভারত দেশের মধ্যে ২০ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি নতুন বনসৃজন করেছে। এখন এই নদী সংরক্ষণ অভিযান এক্ষেত্রে আরও বনসৃজনে সক্ষম হবে।

বন্ধুগণ,

ভারত আজ বায়ো-ডাইভার্সিটি বা জৈববৈচিত্র্য ও ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণ সংশ্লিষ্ট যে নীতি নিয়ে চলছে সেখানে বন্যপ্রাণের সংখ্যাও রেকর্ড পরিমাণ বেড়েছে। বাঘ থেকে শুরু করে সিংহ, চিতা কিংবা হাতি – এইসব প্রাণীর সংখ্যা আমাদের দেশে বাড়ছে।

বন্ধুগণ,

আমাদের গ্রাম ও শহরগুলিকে পরিচ্ছন্ন করা, জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভরতা বৃদ্ধি, কৃষকদের জন্য অতিরিক্ত আয় সুনিশ্চিত করা এবং মৃত্তিকার স্বাস্থ্যকে উন্নত করার অভিযানকে আমরা একসঙ্গে যুক্ত করার কাজও দেশে প্রথমবার হয়েছে। আমাদের ‘গোবর্ধন যোজনা’ প্রকল্পটিও এরকমই আরেকটি প্রচেষ্টা। আমি যখন এই ‘গোবর্ধন যোজনা’র কথা বলেছি তখন কিছু সেকুলার মানুষ প্রশ্ন তুলেছেন যে, নরেন্দ্র মোদী কোন গোবর্ধনের কথা বলছেন! তাঁরা আমার জবাব শুনে অবাক হয়ে যান।

এই ‘গোবর্ধন যোজনা’র মাধ্যমে আমরা বায়ো-গ্যাস প্ল্যান্টগুলি থেকে গোবর এবং চাষের খেতের অন্যান্য বর্জ্যকে শক্তিতে রূপান্তরিত করছি। কখনও আপনারা যদি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে যান তাহলে মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে একটি গোবর্ধন প্রকল্পের প্ল্যান্ট দেখতে পাবেন। আমার অনুরোধ, আপনারা অবশ্যই সেটি ঘুরে দেখে আসুন। সেখান থেকে যে জৈব সার উৎপন্ন হয় তা কৃষির উন্নতিতে কাজে লাগছে। সেই এলাকার মাটিতে অতিরিক্ত চাপ সৃষ্টি না করে আমরা পর্যাপ্ত পরিমাণ ফসল উৎপাদন করতে পারছি। সেজন্য গত ৭-৮ বছরে ১ হাজার ৬০০-রও বেশি নতুন বৈচিত্র্যসম্পন্ন বীজও কৃষকদের বিতরণ করা হয়েছে।

আমাদের আজকের সমস্যার বড় সমাধানও রয়েছে প্রাকৃতিক চাষের মধ্যে। সেজন্য এ বছরের কেন্দ্রীয় বাজেটে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গঙ্গার দুই পাড়ের সমস্ত গ্রামগুলিকে প্রাকৃতিক চাষের জন্য উৎসাহিত করব। এই গোটা এলাকাতে আমরা প্রাকৃতিক চাষের একটি বড় করিডর তৈরি করব। আমাদের দেশে আগে আমরা ইন্ডাস্ট্রিয়াল করিডরের কথা শুনেছি, ডিফেন্স করিডরের কথাও আমরা শুনেছি, কিন্তু এবার আমরা গঙ্গার দুই পাড়ে একটি নতুন করিডর গড়ে তোলার কাজ শুরু করে দিয়েছি, আর সেই করিডরটি হল এগ্রিকালচার করিডর, আর সেখানে শুধুই প্রাকৃতিক চাষ হবে। এর ফলে আমাদের খেতগুলিও রাসায়নিক মুক্ত হবে, আর এই খেতগুলির মাঝখান দিয়ে বয়ে যাওয়া গঙ্গার জলেও কম রাসায়নিক মিশবে। ফলে ‘নমামী গঙ্গে’ অভিযান আরও শক্তিশালী হবে। ২০৩০ সালের মধ্যে ২৬ মিলিয়ন হেক্টর ঊষর ভূমিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে ভারত কাজ করে চলেছে।

বন্ধুগণ,

পরিবেশ রক্ষার জন্য আজ ভারত নতুন নতুন উদ্ভাবন ও পরিবেশ-বান্ধব প্রযুক্তিকে আপন করে নেওয়ার ক্ষেত্রে জোর দিচ্ছে। আপনারা সবাই এটা জানেন যে পরিবেশ দূষণ কম করার জন্য আমরা এখন আর BS-V বি. এস. ফাইভ নর্মস মেনে চলছি না। আমরা এখন বি.এস. ফোর থেকে সরাসরি বি.এস. সিক্স-এ লাফ দিয়েছি। আমরা সারা দেশে যে এলইডি বাল্ব লাগানোর উদ্দেশ্য নিয়ে ‘উজালা যোজনা’ কর্মসূচি চালু করেছিলাম তার ফলেই এখন সারা দেশে প্রতি বছর প্রায় ৪০ মিলিয়ন টন কার্বন উৎসরণ হ্রাস পেয়েছে। শুধু বাল্ব বদলালেই যদি বাড়িতে পরিবর্তন আসে, সমাজের সবাই যদি এর সঙ্গে যুক্ত হন, তাহলে সকলের প্রচেষ্টায় কত বড় পরিবর্তন আসতে পারে!

ভারত ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির ওপর নিজেদের নির্ভরতা ন্যূনতম রাখার জন্য চেষ্টা চালাচ্ছে। আমাদের জ্বালানি প্রয়োজনীয়তা যাতে পুনর্নবীকরণযোগ্য উৎসগুলি থেকে পূরণ করতে পারি তা সুনিশ্চিত করতে আমরা দ্রুতগতিতে বড় বড় লক্ষ্য নিয়ে সেগুলি পূরণের কাজ করছি। আমরা নিজেদের ‘ইন্সটল্ড পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি’র ৪০ শতাংশ নন-ফসিল ফুয়েল বেসড বা জীবাশ্ম জ্বালানির ওপর ভিত্তি না করেই নিজেদের প্রয়োজন পূরণের লক্ষ্য রেখেছি। এই লক্ষ্য ভারত নির্দিষ্ট সময় থেকে ৯ বছর আগেই পূরণ করে নিয়েছে। আজ আমাদের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা প্রায় ১৮ গুণ বৃদ্ধি পেয়েছে। হাইড্রোজেন মিশন হোক কিংবা সার্কুলার পলিসি সংক্রান্ত বিষয় – এই সকল বিষয়গুলি আমাদের পরিবেশ সংরক্ষণে দায়বদ্ধতার প্রমাণ। আমরা পুরনো গাড়িগুলির জন্য নতুন স্ক্র্যাপ পলিসি এনেছি। সেই স্ক্র্যাপ পলিসি নিজেই সমাজে একটি বড় কাজ করতে চলেছে।

বন্ধুগণ,

আমাদের এই প্রচেষ্টা চালানোর মধ্যেই আজ পরিবেশ দিবস উপলক্ষে ভারত আরও একটি সাফল্য অর্জন করেছে, আর এটা আমার সৌভাগ্য যে দেশবাসীকে এই শুভ সংবাদ দেওয়ার জন্য আজ আমি একটি যথোচিত মঞ্চ পেয়ে গেলাম। ভারতে একটা পরম্পরা রয়েছে যে যাঁরাই কোন যাত্রা সম্পন্ন করে আসেন, তাঁদেরকে স্পর্শ করলেই অন্যরা অর্ধেক পূণ্য অর্জন করেন। এই আনন্দ সংবাদ আজ আমি অবশ্যই দেশবাসীকে শোনাব আর একথা শুনে বিশ্ববাসীও খুবই আনন্দ পাবেন। হ্যাঁ, কিছু মানুষ আনন্দ তো পাবেনই। আজ ভারত পেট্রোলে ১০ শতাংশ ইথানল ব্লেন্ডিং এর লক্ষ্য পূরণ করে নিয়েছে।

আপনারা একথা জেনেও গর্ব অনুভব করবেন যে ভারত এই লক্ষ্য নির্ধারিত সময়ের পাঁচ মাসে আগেই পূরণ করে নিয়েছে। এই সাফল্য কতটা বড় সাফল্য তা তখনই আপনারা বুঝতে পারবেন, যখন আপনারা ২০১৪ সালের সঙ্গে তুলনা করবেন, তখন ভারতে মাত্র ১.৫ শতাংশ ইথানলই পেট্রোলের সঙ্গে ব্লেন্ডিং হত।

লক্ষ্যে পৌঁছনোর ফলে ভারতের সরাসরি তিনটি লাভ হবে। প্রথমত এর ফলে দেশে প্রায় ২৭ লক্ষ টন কার্বন নিঃসরণ হ্রাস পেয়েছে। দ্বিতীয়ত, এর ফলে ভারতে ৪১ হাজার কোটি টাকারও বেশি বিদেশি মুদ্রা সাশ্রয় হয়েছে, আর তৃতীয়ত এবং সবচাইতে বড় লাভ হয়েছে দেশের কৃষকদের, কারণ, এই ইথানল ব্লেন্ডিং বৃদ্ধি পাওয়ার ফলে গত আট বছরে তাঁদের ৪০ হাজার কোটি টাকারও বেশি লাভ হয়েছে। আমি দেশের জনগণকে, বিশেষ করে দেশের কৃষকদেরকে, আর দেশের তেল কোম্পানিগুলিকে এই সাফল্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই।

বন্ধুগণ,

দেশ আজ যে ‘পিএম গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান’ অনুযায়ী কাজ করছে সেখানেও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ‘পিএম গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান’-এর কারণে দেশে লজিস্টিক্স সিস্টেম আধুনিক হয়ে উঠছে, ট্রান্সপোর্ট সিস্টেম শক্তিশালী হয়ে উঠছে। এগুলির মাধ্যমে বায়ু দূষণ কম করার ক্ষেত্রেও অনেক দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে। দেশে মাল্টি-মডেল কানেক্টিভিটি স্থাপন করতে ১০০টিরও বেশি নতুন জলপথ চালু করার কাজ চলছে। এই সমস্ত পদক্ষেপ পরিবেশের সুরক্ষা এবং আবহাওয়া পরিবর্তনের সমস্যার মোকাবিলায় ভারতকে সাহায্য করবে।

বন্ধুগণ,

ভারতের এই প্রচেষ্টাগুলির ফলে এই অভিযানগুলির মাধ্যমে আরও একটি দিক তৈরি হয়েছে যেগুলি সম্পর্কে খুব কম আলোচনা হয়। এই দিকটি হল ‘গ্রিন জবস’। ভারত যে ধরনের পরিবেশ-বান্ধব সিদ্ধান্ত নিচ্ছে, সেগুলিকে যত দ্রুতগতিতে বাস্তবায়িত করছে, তা বড় সংখ্যায় ‘গ্রিন জবস’-এর সুযোগও তৈরি করছে। এটাও একটি অধ্যয়ন এবং গবেষণার বিষয় যা নিয়ে ভাবনাচিন্তা করা যেতে পারে।

বন্ধুগণ,

পরিবেশ রক্ষার জন্য, মাটি রক্ষার জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য জনসচেতনতা যত বেশি বাড়বে, তার পরিণামও তত ভালো হবে। আমাদের দেশ এবং দেশের সমস্ত রাজ্য সরকার, সমস্ত স্থানীয় প্রশাসনকে, সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আমি অনুরোধ জানাব যে তাদের সমস্ত পরিবেশ-বান্ধব প্রচেষ্টার সঙ্গে দেশের স্কুল-কলেজগুলিকেও যুক্ত করুন। এনএসএস ও এনসিসি-র মতো সংস্থাগুলিকেও যুক্ত করুন।

স্বাধীনতার অমৃত মহোৎসবে জল সংরক্ষণের সঙ্গে যুক্ত আরও একটি অনুরোধও আমি আপনাদের করতে চাই। আগামী বছর ১৫ আগস্টের মধ্যে দেশের প্রত্যেক রাজ্যের প্রত্যেক জেলায় কম করে ৭৫টি ‘অমৃত সরোবর’ খননের কাজ চলছে। ৫০ হাজারেরও বেশি ‘অমৃত সরোবর’ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সুরক্ষা সুনিশ্চিত করতে সহায়ক হবে। এই অমৃত সরোবরগুলি তাদের চারপাশের মাটির আর্দ্রতা বাড়াবে, ভূগর্ভস্থ জলস্তরকে ওপরে তুলতে সাহায্য করবে, আর এক্ষেত্রে জৈববৈচিত্র্যও বজায় থাকবে বা আরও উন্নত হবে। এই বিরাট সঙ্কল্পে কিভাবে আপনাদের সকলের অংশীদারিত্ব বাড়ানো যায় তা নিয়ে একজন নাগরিক হিসেবে আপনাদের সকলেরই ভাবনাচিন্তা করা উচিৎ।

বন্ধুগণ,

পরিবেশের সুরক্ষা এবং দ্রুত উন্নয়ন, সকলের প্রচেষ্টায়,  সম্পূর্ণতার দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে যাওয়ার মাধ্যমেই সম্ভব। এক্ষেত্রে আমাদের লাইফস্টাইল বা জীবনশৈলী পরিবর্তনের কতটা ভূমিকা রয়েছে, আমরা কিভাবে সেই পরিবর্তন সাধন করব, তা নিয়ে আমি আজ সন্ধ্যায় একটি অনুষ্ঠানে আলাপ-আলোচনা করতে যাচ্ছি। অনেক বিস্তারিতভাবে বলব, কারণ সেটি একটি আন্তর্জাতিক মঞ্চ। সেখানেই এই কর্মসূচি আয়োজিত হতে চলেছে। ‘লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট’, ‘মিশন লাইফ’ এই শতাব্দীর চিত্র, এই শতাব্দীতে প্রকৃতির ভাগ্য পরিবর্তনের একটি মিশনের শুভ সূচনা হতে চলেছে। এই কর্মসূচি পি-৩ বা ‘প্রো প্ল্যানেট পিপল’ বা পৃথিবী বান্ধব আন্দোলনে পরিণত হবে। আজ সন্ধ্যায় ‘লাইফস্টাইল ফর দ্য এনভায়রনমেন্ট’-এর বা পরিবেশ বান্ধব জীবনশৈলী আপন করে নেওয়ার ‘গ্লোবাল কল ফর অ্যাকশন’-আন্তর্জাতিক আহ্বান এর শুভ আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। আমার অনুরোধ যে পরিবেশ রক্ষার জন্য সচেতন প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই এর সঙ্গে যুক্ত হওয়া উচিৎ, না হলে আমরা এয়ার কন্ডিশনারও চালাব আর লেপ মুড়ি দিয়ে ঘুমোব, আর তারপর পরিবেশ সুরক্ষা নিয়ে সেমিনারে বড় বড় ভাষণ দেব। এই ভন্ডামি চলতে থাকবে।

বন্ধুগণ,

আপনারা সবাই মানবতার অনেক বড় সেবা করছেন। আপনারা যেন সেই সাফল্য পান। সদগুরু যে দীর্ঘ অভিযান চালিয়েছেন, যে পরিশ্রম করে যাত্রা করছেন, যেভাবে বাইক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, এমনিতে এরকম বাইক অভিযান তাঁর ছোটবেলার শখ কিন্তু, এই বাইক নিয়ে সারা পৃথিবী ঘোরা অনেক কঠিন কাজ, কারণ, আমি যখন একসময় দলের জন্য এ ধরনের অভিযান অর্গানাইজ করতাম, তখন নিজের অভিজ্ঞতা থেকে আমার দলের লোকেদের বলতাম যে একটি অভিযান চালানোর মানে ৫-১০ বছর বয়স হ্রাস পাওয়া। এতটাই পরিশ্রম করতে হয়। সদগুরুজি এ ধরনের অভিযান নিজে পরিচালনা করছেন। এটা অনেক বড় কথা। এভাবে তিনি দেশ ও বিশ্বের জন্য, তথা মানবতার জন্য অনেক বড় কাজ করছেন। আমার দৃঢ বিশ্বাস যে এই অভিযানের মাধ্যমে পৃথিবীর মাটির প্রতি মানুষের মনে যে ভালোবাসা থাকা উচিৎ তা আবার গড়ে উঠবে, এই সচেতনতার প্রসার দেশ তথা বিশ্বের মাটিকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। ভারতের মাটির শক্তির সঙ্গে সবার পরিচিত ঘটাবে।

আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা।

ধন্যবাদ!

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Govt directs faster processing of city gas projects, hikes commercial LPG allocation to ease supply stress

Media Coverage

Govt directs faster processing of city gas projects, hikes commercial LPG allocation to ease supply stress
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
This is the New India that leaves no stone unturned for development: PM Modi
March 23, 2026
Today, India is moving forward with a new confidence; Now India faces challenges head-on: PM
From the Gulf to the Global West and from the Global South to neighbouring countries, India is a trusted partner for all: PM
What gets measured gets improved and ultimately gets transformed: PM
This is the new India, It is leaving no stone unturned for development: PM

नमस्कार!

पिछले कुछ समय में मुझे एक-दो बार टीवी9 भारतवर्ष देखने का मौका मिला है। नॉर्मली भी युद्धों और मिसाइलों पर आपका बहुत फोकस होता है और आजकल तो आपको कंटेंट की ओवरफीडिंग हो रही है। बड़े-बड़े देश टीवी9 को इतना सारा कंटेंट देने पर तुले हुए हैं, लेकिन On a Serious Note, आज विश्व जिन गंभीर परिस्थितियों से गुजर रहा है, वो अभूतपूर्व है और बेहद गंभीर है। और इन स्थितियों के बीच, आज टीवी-9 नेटवर्क ने विचारों का एक बेहद महत्वपूर्ण मंच बनाया है। आज इस समिट में आप सभी India and the world, इस विषय पर चर्चा कर रहे हैं। मैं आप सबको बधाई देता हूं। इस समिट के लिए अपनी शुभकामनाएं देता हूं। सभी अतिथियों का अभिनंदन करता हूं।

साथियों,

आज जब दुनिया, conflicts के कारण उलझी हुई है, जब इन conflicts के दुष्प्रभाव पूरी दुनिया पर दिख रहे हैं, तब India and the world की बात करना बहुत ही प्रासंगिक है। भारत आज वो देश है, जिसकी अर्थव्यवस्था तेजी से आगे बढ़ रही है। 2014 के पहले की स्थितियों को पीछे छोड़कर के आज भारत एक नए आत्मविश्वास के साथ आगे बढ़ रहा है। अब भारत चुनौतियों को टालता नहीं है बल्कि चुनौतियों से टकराता है। आप बीते 5-6 साल में देखिए, कोरोना की महामारी के बाद चुनौतियां एक के बाद एक बढ़ती ही गई हैं। ऐसा कोई साल नहीं है, जिसने भारत की, भारतीयों की परीक्षा न ली हो। लेकिन 140 करोड़ देशवासियों के एकजुट प्रयास से भारत हर आपदा का सामना करते हुए आगे बढ़ रहा है। इस समय युद्ध की परिस्थितियों में भी भारत की नीति और रणनीति देखकर, भारत का सामर्थ्य देखकर दुनिया के अनेकों देश हैरान हैं। हमारे यहां कहावत है, सांच को आंच नहीं। 28 फरवरी से दुनिया में जो उथल-पुथल मची है, इन कठोर विपरीत परिस्थितियों में भी भारत प्रगति के, विकास के, विश्वास के संकल्प के साथ आगे बढ़ रहा है। इन 23 दिनों में भारत ने अपनी Relationship Building Capacity दिखाई है, Decision Making Capacity दिखाई है और Crisis Management Capacity दिखाई है।

साथियों,

आज जब दुनिया इतने सारे खेमों में बंटी हुई है, भारत ने अभूतपूर्व और अकल्पनीय bridges बनाए हैं। Gulf से लेकर Global West तक, Global South से लेकर पड़ोसी देशों तक भारत सभी का trusted partner है। कुछ लोग पूछते हैं, हम किसके साथ हैं? तो उनको मेरा जवाब यही है कि हम भारत के साथ हैं, हम भारत के हितों के साथ हैं, शांति के साथ हैं, संवाद के साथ हैं।

साथियों,

संकट के इसी समय में जब global supply chains डगमगा रही हैं, भारत ने diversification और resilience का मॉडल पेश किया है। Energy हो, fertilizers हों या essential goods अपने नागरिकों को कम से कम परेशानी हो, इसके लिए भारत ने निरंतर प्रयास किया है और आज भी कर रहे है।

साथियों,

जब राष्ट्रनीति ही राजनीति का मुख्य आधार हो, तब देश का भविष्य सर्वोपरि होता है। लेकिन जब राजनीति में व्यक्तिगत स्वार्थ हावी हो जाता है, तब लोग देश के फ्यूचर के बजाय अपने फ्यूचर के बारे में सोचते हैं। आप ज़रा याद कीजिए 2004 से 2010 के बीच क्या हुआ था? तब कांग्रेस सरकार के समय पेट्रोल-डीजल और गैस की कीमतों का संकट आया था और तब कांग्रेस ने देश की नहीं बल्कि अपनी सत्ता की चिंता की। उस वक्त कांग्रेस ने एक लाख अड़तालीस हज़ार करोड़ रुपए के ऑयल बॉन्ड जारी किए थे और प्रधानमंत्री मनमोहन सिंह जी ने खुद कहा था कि वो आने वाली पीढ़ी पर कर्ज का बोझ डाल रहे हैं। यह जानते हुए भी कि ऑयल बॉन्ड का फैसला गलत है, जो रिमोट कंट्रोल से सरकार चला रहे थे, उन लोगों ने अपनी सत्ता बचाने के लिए यह गलत निर्णय किया क्योंकि जवाबदेही उस समय नहीं होनी थी, उस बॉन्ड पर री-पेमेंट 2020 के बाद होनी थी।

साथियों,

बीते 5-6 वर्षों में हमारी सरकार ने कांग्रेस सरकार के उस पाप को धोने का काम किया है, और इस धुलाई का खर्चा कम नहीं आया है, ऐसी लाँड्री आपने देखी नहीं होगी। 1 लाख 48 हज़ार करोड़ रुपए की जगह, देश को 3 लाख करोड़ रुपए से अधिक की पेमेंट करनी पड़ी क्योंकि इसमें ब्याज भी जुड़ गया था। यानी हमने करीब-करीब दोगुनी राशि चुकाने के लिए मजबूर हुए। आजकल कांग्रेस के जो नेता बयानों की मिसाइलें दाग रहे हैं, मिसाइल आई तो टीवी9 को मजा आएगा, उनकी इस विषय का जिक्र आते ही बोलती बंद हो जाती है।

साथियों,

पश्चिम एशिया में बनी परिस्थितियों पर मैंने आज लोकसभा में अपना वक्तव्य दिया है। दुनिया में जहां भी युद्ध हो रहे हैं, वो भारत की सीमा से दूर हैं। लेकिन आज की व्यवस्थाओं में कोई भी देश युद्धों से दुष्प्रभाव से दूर रहे, ऐसा संभव नहीं होता। अनेक देशों में तो स्थिति बहुत गंभीर हो चुकी है। और इन हालातों में हम देख रहे हैं कि राजनीतिक स्वार्थ से भरे कुछ लोग, कुछ दल, संकट के इस समय में भी अपने लिए राजनीतिक अवसर खोज रहे हैं। इसलिए मैं टीवी9 के मंच से फिर कहूंगा, यह समय संयम का है, संवेदनशीलता का है। हमने कोरोना महासंकट के दौरान भी देखा है, जब देशवासी एकजुट होकर संकट का सामना करते हैं, तो कितने सार्थक परिणाम आते हैं। इसी भाव के साथ हमें इस युद्ध से बनी परिस्थितियों का सामना करना है।

साथियों,

दुनिया की हर उथल-पुथल के बीच, भारत ने अपनी प्रगति की गति को भी बनाए रखा है। अगर मैं 28 फरवरी को युद्ध शुरू होने के बाद, बीते 23 दिनों का ही ब्यौरा दूं, तो पूरब से पश्चिम तक, उत्तर से दक्षिण तक देश में हजारों करोड़ के डेवलपमेंट प्रोजेक्ट्स का काम हुआ है। दिल्ली मेट्रो रेल के महत्वपूर्ण कॉरिडोर्स का लोकार्पण, सिलचर का हाई स्पीड कॉरिडोर का शिलान्यास, कोटा में नए एयरपोर्ट का शिलान्यास, मदुरै एयरपोर्ट को इंटरनेशनल एयरपोर्ट का दर्जा देना, ऐसे अनेक काम बीते 23 दिनों में ही हुए हैं। बीते एक महीने के दौरान ही औद्योगिक विकास को गति देने के लिए भव्य स्कीम को मंजूरी दी गई है। इसके तहत देशभर में 100 plug-and-play industrial parks विकसित किए जाएंगे। देश में Small Hydro Power Development Scheme को भी हरी झंडी दी गई है। इससे आने वाले वर्षों में 1,500 मेगावाट नई hydro power capacity जोड़ी जाएगी। इसी दौरान जल जीवन मिशन को साल 2028 तक बढ़ाने का निर्णय लिया गया है। किसानों के हित में भी अनेक बड़े निर्णय लिए गए हैं। बीते एक महीने में ही पीएम किसान सम्मान निधि के तहत 18 हजार करोड़ रुपए से अधिक सीधे किसानों के खातों में ट्रांसफर किए गए हैं। और जो हमारे MSMEs हैं, जो हमारे निर्यातक हैं, उनके लिए भी करीब 500 करोड़ रुपए के राहत पैकेज की भी घोषणा की गई है। यह सारे कदम इस बात का प्रमाण हैं कि विकसित भारत बनाने के लिए देश कितनी तेज गति से काम कर रहा है।

साथियों,

Management की दुनिया में एक सिद्धांत कहा जाता है - What gets measured, gets managed. लेकिन मैं इसमें एक बात और जोड़ना चाहता हूं, What gets measured, gets improved और ultimately, gets transformed. क्योंकि आकलन जागरूकता पैदा करता है। आकलन जवाबदेही तय करता है और सबसे महत्वपूर्ण आकलन संभावनाओं को जन्म देता है।

साथियों,

अगर आप 2014 से पहले के 10-11 साल और 2014 के बाद के 10-11 साल का आप आकलन करेंगे, तो यही पाएंगे कि कैसे इसी सिद्धांत पर चलते हुए, भारत ने हर सेक्टर को Transform किया है। जैसे पहले हाईवे बनते थे, करीब 11-12 किलोमीटर प्रति दिन की रफ्तार से, आज भारत करीब 30 किलोमीटर प्रतिदिन की स्पीड से हाईवे बना रहा है। पहले पोर्ट्स पर शिप का Turnaround Time, 5-6 दिन का होता था। आज वही काम, करीब-करीब 2 दिन से भी कम समय में पूरा हो रहा है। पहले Startup Culture के बारे में चर्चा ही नहीं होती थी। 2014 से पहले, हमारे देश में 400-500 स्टार्ट अप्स ही थे। आज भारत में 2 लाख से ज्यादा रजिस्ट्रर्ड स्टार्ट अप्स हैं। पहले मेडिकल education में सीटें भी सीमित थीं, करीब 50-55 हजार MBBS seats थीं, आज यह बढ़कर सवा लाख से ज्यादा हो चुकी हैं। पहले देश के Banking system से भी करोड़ों लोग बाहर थे। देश में सिर्फ 25 करोड़ के आसपास ही बैंक account थे। वहीं जनधन योजना के माध्यम से 55 करोड़ से ज्यादा बैंक अकाउंट खुले हैं। पहले हमारे देश में airports की संख्या भी 70 से कम थी। आज एयरपोर्ट्स की संख्या भी बढ़कर 160 से ज्यादा हो चुकी है।

साथियों,

पहले भी योजनाएं तो बनती थीं, लेकिन आज फर्क है, आज परिणाम दिखते हैं। पहले गति धीमी थी, आज भारत fastrack पर है। पहले संभावनाएं भी अंधकार में थीं, आज संकल्प सिद्धियों में बदल रहे हैं। इसलिए दुनिया को भी यह संदेश मिल रहा है कि यह नया भारत है। यह अपने विकास के लिए कोई कोर-कसर बाकी नहीं छोड़ रहा है।

साथियों,

आज हमारा प्रयास है कि अतीत में विकास का जो असंतुलन पैदा हो गया था, उसको अवसरों में बदला जाए। अब जैसे हमारा पूर्वी भारत है। हमारा पूर्वी भारत संसाधनों से समृद्ध है, दशकों तक वहां जिन्होंने सरकारें चलाई हैं, उनकी उपेक्षा ने पूर्वी भारत के विकास पर ब्रेक लगा दी थी। अब हालात बदल रहे हैं। जिस असम में कभी गोलियों की आवाज सुनाई देती थी, आज वहां सेमीकंडक्टर यूनिट बन रही है। ओडिशा में सेमीकंडक्टर से लेकर पेट्रोकेमिकल्स तक अनेक नए-नए सेक्टर का विकास हो रहा है। जिस बिहार में 6-7 दशक में गंगा जी पर एक बड़ा पुल बन पाया था एक, उस बिहार में पिछले एक दशक में 5 से ज्यादा नए पुल बनाए गए हैं। यूपी में कभी कट्टा मैन्युफैक्चरिंग की कहानियां कही जाती थीं, आज यूपी, मोबाइल फोन मैन्युफैक्चरिंग में दुनिया में अपनी पहचान बना रहा है।

साथियों,

पूर्वी भारत का एक और बड़ा राज्य पश्चिम बंगाल है। पश्चिम बंगाल, एक समय में भारत के कल्चर, एजुकेशन, इंडस्ट्री और ट्रेड का हब होता था। बीते 11 वर्षों में केंद्र सरकार ने पश्चिम बंगाल के विकास के लिए बड़ी मात्रा में निवेश किया है। लेकिन दुर्भाग्य से, आज वहां एक ऐसी निर्मम सरकार है, जो विकास पर ब्रेक लगाकर बैठी है। TV9 बांग्ला के जो दर्शक हैं, वो जानते हैं कि बंगाल में आयुष्मान योजना पर निर्मम सरकार ने ब्रेक लगाया हुआ है। पीएम सूर्यघर मुफ्त बिजली योजना पर ब्रेक लगाया हुआ है। पीएम आवास योजना पर ब्रेक लगाया हुआ है। चाय बागान श्रमिकों के लिए शुरू हुई योजना के लिए ब्रेक लगाया हुआ है। यानी विकास और जनकल्याण से ज्यादा प्राथमिकता निर्मम सरकार अपने राजनीतिक स्वार्थ को दे रही है।

साथियों,

देश में इस तरह की राजनीति की शुरुआत जिस दल ने की है, वो अपने गुनाहों से बच नहीं सकती और वो पार्टी है - कांग्रेस। कांग्रेस पार्टी की राजनीति का एक ही लक्ष्य रहा है, किसी भी तरह विकास का विरोध और कांग्रेस यह तब से कर रही है, जब मैं गुजरात में था। गुजरात में वर्षों तक जनता ने हमें आशीर्वाद दिया, तो कांग्रेस ने उस जनादेश को स्वीकार नहीं किया। उन्होंने गुजरात की छवि पर सवाल उठाए, उसकी प्रगति को कटघरे में खड़ा किया और जब यही विश्वास पूरे देश में दिखाई दिया, तो कांग्रेस का विरोध भी रीजनल से नेशनल हो गया।

साथियों,

जब राजनीति में विरोध, विकास के विरोध में बदल जाए, जब आलोचना देश की उपलब्धियों पर सवाल उठाने लगे, तब यह सिर्फ सरकार का विरोध नहीं रह जाता, यह देश की प्रगति से असहज होने की मानसिकता बन जाती है। आज कांग्रेस इसी मानसिकता की गुलाम बन चुकी है। आज स्थिति यह है कि देश की हर सफलता पर प्रश्न उठाया जाता है, हर उपलब्धि में कमी खोजी जाती है और हर प्रयास के असफल होने की कामना की जाती है। कोविड के समय, देश ने अपनी वैक्सीन बनाई, तो कांग्रेस ने उस पर भी संदेह जताया। Make in India की बात हुई, तो कहा गया कि यह सफल नहीं होगा, बब्बर शेर कहकर इसका मजाक उड़ाया गया। जब देश में डिजिटल इंडिया अभियान शुरू हुआ, तो उसका मजाक उड़ाया गया। लेकिन हर बार यह कांग्रेस का दुर्भाग्य और देश का सौभाग्य रहा कि भारत ने हर चुनौती को सफलता में बदला। आज भारत दुनिया की सबसे बड़ी वैक्सीनेशन ड्राइव का उदाहरण है। भारत डिजिटल पेमेंट्स में दुनिया का अग्रणी देश है। भारत मैन्युफैक्चरिंग और स्टार्टअप्स में नई ऊंचाइयों को छू रहा है।

साथियों,

लोकतंत्र में विरोध जरूरी होता है। लेकिन विरोध और विद्वेष के बीच एक रेखा होती है। सरकार का विरोध करना लोकतांत्रिक अधिकार है। लेकिन देश को बदनाम करना, यह कांग्रेस की नीयत पर सवाल खड़ा करता है। जब विरोध इस स्तर तक पहुंच जाए कि देश की उपलब्धियां भी असहज करने लगें, तो यह राजनीति नहीं, यह दृष्टिकोण की समस्या है। अभी हमने ग्लोबल AI समिट में भी देखा है। जब पूरी दुनिया भारत में जुटी हुई थी, तो कांग्रेस के लोग कपड़े फाड़ने वहां पहुंच गए थे। इन लोगों को देश की इज्जत की कितनी परवाह है, यह इसी से पता चलता है। इसलिए आज आवश्यकता है कि देशहित को, दलहित से ऊपर रखा जाए क्योंकि अंत में राजनीति से ऊपर, राष्ट्र होता है, राष्ट्र का विकास होता है।

साथियों,

आज का यह दिन भी हमें यही प्रेरणा देता है। आज के ही दिन शहीद भगत सिंह, शहीद राजगुरु और शहीद सुखदेव ने देश के लिए सर्वोच्च बलिदान दिया था। आज ही, समाजवादी आंदोलन के प्रखर आदर्श डॉ. राम मनोहर लोहिया जी की जयंती भी है। यह वो प्रेरणाएं हैं, जिन्होंने देश को हमेशा स्व से ऊपर रखा है। देशहित को सबसे ऊपर रखने की यही प्रेरणा, भारत को विकसित भारत बनाएगी। यही प्रेरणा भारत को आत्मनिर्भर बनाएगी। मुझे पूरा विश्वास है कि टीवी9 की यह समिट भी भारत के आत्मविश्वास और दुनिया के भरोसे पर, भारतीयों पर जो भरोसा है, उस भरोसे को और सशक्त करेगी। आप सभी को मेरी तरफ से बहुत-बहुत शुभकामनाएं हैं और आपके बीच आने का अवसर दिया, आप सबसे मिलने का मौका लिया, इसलिए बहुत-बहुत धन्यवाद!

नमस्‍कार!