প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনর সঙ্গে কথা বলেছেন।

উভয় নেতাই কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ এবং এর জেরে নিজের নিজের দেশে স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে যে প্রভাব পড়েছে, তা দূর করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নিয়ে আলোচনা করেন।

দুই নেতাই উভয় দেশের বিজ্ঞানী এবং গবেষকদের মধ্যে তথ্য আদান প্রদান ও কার্যকরী সহযোগিতার বিষয়ে সহমত পোষণ করেন, যাতে সারা বিশ্ব যেভাবে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে প্রয়াস চালাচ্ছে তাতে তারা সাহায্য করতে পারেন।

বর্তমানে ভ্রমণ নির্দেশিকার কারণে দুই দেশের অনেক নাগরিকই একে অপরের দেশে আটকে পড়েছেন, তাই এই সময়ে তাদের প্রয়োজনীয় সাহায্য ও যথাযথ সুযোগসুবিধা প্রদানের বিষয়ে উভয় নেতাই সহমত পোষণ করেন।

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সমস্যা দূর করতে উভয় দেশের আধিকারিকরা আগামী দিনে একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলবে বলেও তাঁরা সহমত ব্যক্ত করেন ।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
A Milestone in Financial Inclusion: The Success Story of PMSBY

Media Coverage

A Milestone in Financial Inclusion: The Success Story of PMSBY
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 9 মে 2026
May 09, 2026

Citizens Celebrate India’s Civilisational & Economic Awakening Under PM Narendra Modi