নতুন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যান (এসএসএলভি) ডি-৩-র সফল উৎক্ষেপণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

শ্রী মোদী বলেছেন যে ব্যয়সাশ্রয়ী এসএসএলভি ভারতের মহাকাশ অভিযানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে বেসরকারি সংস্থাগুলিও এই ধরনের যান উৎক্ষেপণে উৎসাহিত হবে।

এ সম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“এক উল্লেখযোগ্য মাইলফলক! এই সাফল্যের জন্য আমাদের বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট শিল্প প্রচেষ্টাকে অভিনন্দন। ভারত এখন একটি নতুন উৎক্ষেপণ যান-এর অধিকারী হল। এই ঘটনা আমাদের কাছে খুবই আনন্দের। ব্যয়সাশ্রয়ী এসএসএলভি শুধুমাত্র আমাদের মহাকাশ অভিযানের ক্ষেত্রেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না, একইসঙ্গে তা বেসরকারি উদ্যোগকেও উৎসাহিত করবে। @isro, @INSPACeIND, @NSIL_India এবং সমগ্র মহাকাশ গবেষণা শিল্পের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা।”

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Cabinet approves Rs 4,415 crore upgrade of 233 km NH-347B in Madhya Pradesh

Media Coverage

Cabinet approves Rs 4,415 crore upgrade of 233 km NH-347B in Madhya Pradesh
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 4 জুন 2026
June 04, 2026

India's Remarkable Stride Under PM Modi: Clean Energy Jobs, Infrastructure Surge & Global Trade Wins