প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ – এ যোগ দিতে ভারত সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
২০২৫ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শ্রী মোদীর সফল ভুটান সফরের পর দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ক্ষেত্রে অগ্রগতি নিয়ে বৈঠকে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তোবগে ভুটানের ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের সহায়তার পাশাপাশি, গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্পে ভারতের সমর্থনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী মোদী জ্বালানী, যোগাযোগ এবং উন্নয়নমূলক সহযোগিতায় নানা অগ্রাধিকার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। 
এক্স হ্যান্ডলে একাধিক পোস্টে শ্রী মোদী লিখেছেন, “প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দারুণ সাক্ষাৎ হয়েছে। বিশ্বের কল্যাণে কৃত্রিম মেধা শক্তির ব্যবহার এবং স্থিতিশীলতার সঙ্গে কিভাবে সমন্বয় বিধান করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি। 
ভারত – ভুটান সুস্থায়ী বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস, সদিচ্ছা, দু’দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের মূলে প্রোথিত, যা নব ও রূপান্তরকামী ক্ষেত্রে আমাদের সহযোগিতাকে পথ দেখাবে।
@tsheringtobgay"

 

"བློན་ཆེན་ཚེ་རིང་སྟོབས་རྒྱས་དང་གཅིག་ཁར་ཕྱད་མི་འདི་ མཆོག་ཏུ་གྱུར་པ་ཅིག་ཨིན་མས། ང་བཅས་ཀྱིས་ ཡུན་བརྟན་གཞི་རྩ་དང་གཅིག་ཁར་ ཞི་བདེ་དང་ལྡནམ་སྦེ་ རྒྱལ་སྤྱིའི་ཁེ་ཕན་གྱི་དོན་ལུ་ བཅོས་རིག་གི་ནུས་པ་འདི་ ག་དེ་སྦེ་ལག་ལེན་འཐབ་ནི་ཨིན་ན་ གྲོས་བསྡུར་འབད་ཡི།

རྒྱ་གར་དང་འབྲུག་གི་བར་ན་ མཐུན་ལམ་ཡུན་བརྟན་སྦེ་གནས་མི་དང་ ཕན་ཚུན་གྱི་བློ་གཏད་དང་ མཐུན་ལམ་ལེགས་ཤོམ་ དེ་ལས་ མི་སེར་གཉིས་ཀྱི་བར་ན་ མཐུན་ལམ་དམ་ཟབ་སྦེ་ཡོད་མི་གིས་ ང་བཅས་རའི་མཉམ་འབྲེལ་འདི་ གནས་སྟངས་གསརཔ་ཅིག་ལུ་འགྱུར་ཚུགས་པའི་ལམ་སྟོན་འབད་དེ་ར་ཡོད།

@tsheringtobgay"

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India Post launches drone delivery pilot across Himachal, Assam

Media Coverage

India Post launches drone delivery pilot across Himachal, Assam
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 22 অগাস্ট 2026
August 22, 2026

Citizens Appreciate PM Modi’s Leadership Driving India’s Growth, Innovation and Connectivity