প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মস্কোর ভিডিএনকেএইচ-এ অল রাশিয়ান এগজিবিশন সেন্টার পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

 

দুই নেতা রোসাটম প্যাভিলিয়ন পরিদর্শন করেন। ২০২৩ সালের নভেম্বরে চালু হওয়া এই প্যাভিলিয়ন, বিশ্বের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের বৃহত্তম প্রদর্শনীগুলির একটি। অসামরিক পরমাণু ক্ষেত্রে ভারত-রুশ সহযোগিতা নিয়ে একটি চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। শ্রী মোদীকে ‘অ্যাটমিক সিম্ফনি’ নামে ভিভিইআর-১০০০ পরমাণু চুল্লির একটি স্থায়ী মডেলও দেখানো হয়। ভারতে কুডানকুলাম পরমাণু শক্তি কেন্দ্রে এই চুল্লিটিই বসানো আছে। 

 

প্যাভিলিয়নে প্রধানমন্ত্রী ভারতীয় ও রুশ ছাত্র-ছাত্রীদের একটি দলের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। বিজ্ঞান ও প্রযুক্তিকে কিভাবে এই বিশ্ব ও আগামী প্রজন্মের কল্যাণে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবনা চিন্তা করতে তাদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's banking sector resilient; 11-13% credit growth for January-June likely: Survey

Media Coverage

India's banking sector resilient; 11-13% credit growth for January-June likely: Survey
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 20 এপ্রিল 2026
April 20, 2026

Honouring Saints, Powering Futures: PM Modi’s Leadership That Blends Heritage, Highways and High Growth