ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সহযোগিতা ফোরাম (এফআইপিআইসি)-এর তৃতীয় শিখর সম্মেলনের ফাঁকে পোর্ট মরেসবি-তে আজ পাপুয়া নিউ গিনি-র প্রধানমন্ত্রী শ্রী জেমস মারাপে-র সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

শ্রী মোদী প্রধানমন্ত্রী মারাপে-কে তৃতীয় এফআইপিআইসি শিখর সম্মেলন যৌথভাবে আয়োজন এবং তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ধন্যবাদ জানান। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে উভয় নেতা পর্যালোচনা করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, ক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে কি করে পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা করেন। জলবায়ু পরিবর্তন রোধে ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত বিষয় সহ মানুষে-মানুষে সম্পর্কের প্রসার নিয়েও তাঁদের আলোচনা হয়। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের চাহিদা ও অগ্রাধিকারের ক্ষেত্রে ভারতের সমর্থনের কথা জানান প্রধানমন্ত্রী।

পাপুয়া নিউ গিনি-র তক পিসিন ভাষায় তামিল গ্রন্থ ‘থিরুক্কুরাল’-এর অনুবাদ উভয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক প্রকাশ করেন। পাপুয়া নিউ গিনি-র ওয়েস্ট নিউ ব্রিটেন প্রদেশের গভর্নর শ্রী সসিন্দ্রন মুথুভেল এবং ভাষাবিদ শ্রীমতী শুভা সসিন্দ্রন একত্রে অনুবাদ গ্রন্থটি রচনা করেছেন। বইটিতে প্রাক্‌-কথন লিখেছেন প্রধানমন্ত্রী মারাপে।

প্রধানমন্ত্রী মোদী উভয় লেখককে শুভেচ্ছা জানান এবং পাপুয়া নিউ গিনি-তে ভারতীয় চিন্তা ও সংস্কৃতির আধারের সংরক্ষণে তাঁদের অবদানের জন্য সাধুবাদ দেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
A Milestone in Financial Inclusion: The Success Story of PMSBY

Media Coverage

A Milestone in Financial Inclusion: The Success Story of PMSBY
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 9 মে 2026
May 09, 2026

Citizens Celebrate India’s Civilisational & Economic Awakening Under PM Narendra Modi