প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ স্পেস মিশনের সফল উৎক্ষেপণে সন্তোষ প্রকাশ করেছেন। এই মিশনে ভারত, হাঙ্গেরি, পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নভোচারীরা মহাকাশ যাত্রা করলেন। শ্রী মোদী ভারতীয় নভোচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা-কে অভিনন্দন জানিয়েছেন। শ্রী শুক্লা হবেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে প্রথম ভারতীয় নভোচারী।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:

“ভারত, হাঙ্গেরি, পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নভোচারীদের নিয়ে সফলভাবে যাত্রা শুরু করেছে স্পেস মিশন, আমরা একে স্বাগত জানাই।

ভারতীয় নভোচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা, আশা এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তাঁর সঙ্গে। 

তিনি সহ অন্যান্য নভোচারীদের জন্য রইলো অনেক শুভেচ্ছা।”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Odisha’s Dhenkanal farmers export 3 tonne of mango to London

Media Coverage

Odisha’s Dhenkanal farmers export 3 tonne of mango to London
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 14 মে 2026
May 14, 2026

Kisan Kalyan to Viksit Bharat: PM Modi Delivers Jobs, Markets & Dignity Across Rural and Industrial India