“Central Government is standing alongside the State Government for all assistance and relief work”
Shri Narendra Modi visits and inspects landslide-hit areas in Wayanad, Kerala

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, ওয়েনাড়ে ভূমিধসে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য আমরা প্রার্থনা করছি এবং ত্রাণ সাহায্যের ক্ষেত্রে সম্ভাব্য সব রকমের কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত সহায়তা এবং ত্রাণকার্যে রাজ্য সরকারের পাশে রয়েছে। আজ আকাশপথে কেরালার ওয়েনাড় পরিদর্শনের পর প্রধানমন্ত্রী ধস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন।

 

প্রধানমন্ত্রী ধসে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যাঁরা ত্রাণ শিবিরে রয়েছেন তাঁদের সঙ্গেও কথা বলেন। একটি পর্যালোচনা বৈঠকে শ্রী মোদী আশ্বাস দিয়ে বলেন যে, এই শোকের সময়ে কেন্দ্রীয় সরকার এবং গোটা দেশ বিপর্যয়ের শিকার মানুষজনের পাশে রয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিস্তারিত তথ্য জানিয়ে স্মারকলিপি দেবেন। 

 

প্রধানমন্ত্রী বলেন, ওয়েনাড়ে উদ্ধার প্রক্রিয়ার ওপর তিনি নজর রাখছেন এবং কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন। 

 

শ্রী মোদী বলেন, বর্তমান পরিস্থিতির মোকাবিলায় সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হয়েছে এবং দুর্গত এলাকায় সেগুলি কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী এনডিআরএফ, এসডিআরএফ, সেনা, রাজ্য পুলিশ, স্থানীয় চিকিৎসা বাহিনী এবং অন্যান্যদের ভূমিকার প্রশংসা করেন। 

 

দুর্গতদের বিশেষত যে সব শিশু তাদের পরিবারকে হারিয়েছে, তাদের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্পের প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কেন্দ্রীয় সাহায্যের পাশাপাশি এক্ষেত্রে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

প্রধানমন্ত্রী ওয়েনাড়ের মানুষকে আশ্বস্ত করে বলেন, ওই এলাকায় জীবন জীবিকা পুনর্বহাল করতে কেন্দ্রীয় সরকার চেষ্টার কোনো ত্রুটি রাখবে না। 

 

 

Click here to read full text speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
‘Shortcuts will cut you short’: PM Modi’s message for youngsters at former President Kovind’s autobiography launch

Media Coverage

‘Shortcuts will cut you short’: PM Modi’s message for youngsters at former President Kovind’s autobiography launch
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam, highlighting determination, perseverance, and continuous effort in overcoming life's challenges
August 13, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting the power of determination, perseverance, and courage in overcoming life's challenges and turning adverse circumstances into favorable ones.

The Prime Minister wrote on X;

"दैवं पुरुषकारेण यः समर्थः प्रबाधितुम्।

न दैवेन विपन्नार्थः पुरुषः सोऽवसीदति॥"

A person who possesses the determination, perseverance and courage to turn adverse circumstances into favorable ones is never defeated by the challenges of life. Instead, through continuous effort and unwavering resolve, he moves forward and ultimately achieves success.