সংবিধানের (১২৮-তম সংশোধনী) বিল নিয়ে রাজ্যসভায় বিতর্কের সমাপ্তি ভাষণে বলতে উঠে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, সংসদের উভয় সভায় গত দু-দিন ধরে ফলদায়ক আলোচনা ও বিতর্ক হচ্ছে যাতে প্রায় ১৩২ জন মাননীয় সদস্য তাঁদের মতামত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, এই আলোচনার প্রতিটি শব্দের একটা নিজস্ব তাৎপর্য এবং অর্থ রয়েছে যা দেশের আগামী সংসদীয় যাত্রাপথে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দেবে।
বিলের প্রতি সভার সদস্যদের পুনরায় সমর্থন ব্যক্ত করা নিয়ে প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানান এবং বলেন, এই সদিচ্ছা দেশের মানুষের মধ্যে নতুন আত্মবিশ্বাসের চেতনাকে জাগ্রত করবে। এক্ষেত্রে প্রত্যেক সদস্য এবং সমস্ত রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, এই বিল পাশ হওয়াতে মহিলা শক্তিই যে বিশেষ সম্মান পাচ্ছে তা নয়, তবে বিলের প্রতি সমস্ত রাজনৈতিক দলের সদর্থক চিন্তার ফলস্রূতি হিসেবে তা আমাদের দেশের মহিলাদের এক নতুন শক্তিতে উজ্জ্বীবিত করবে। তিনি বলেন, ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ রচনায় এই বিল এক গ্যারান্টি হিসেবে সূচিত হবে। নতুন আস্থায় দেশ গঠনে নেতৃত্বের শক্তিকে এগিয়ে নিয়ে যেতে তা সাহায্য করবে।
ভাষণের শেষে আলোচনায় সুচিন্তিত মতামত ব্যক্ত করার জন্য প্রধানমন্ত্রী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্চকক্ষে সর্বসম্মতিক্রমে এই বিল পাশ করার আহ্বান জানান।


