প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাপানের হিরোশিমায় মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন।

জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা এবং সংসদ সদস্য নাকাতানি জেন, হিরোশিমা শহরের মেয়র কাজুমি মতসুই, হিরোশিমার সিটি অ্যাসেম্বলির স্পিকার তাতসুনোরি মোতানি, হিরোশিমার সাংসদগণ ও সরকারি আধিকারিক, সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায় এবং মহাত্মা গান্ধীর অনুরাগীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

২০২৩ সালের ১৯-২১ মে জি-৭ শীর্ষ বৈঠকে প্রধানমন্তত্রীর জাপান সফর উপলক্ষে দু’দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের প্রতীক হিসাবে ভারত সরকারের পক্ষ থেকে এই আবক্ষ মূর্তি হিরোশিমা শহরকে উপহার হিসাবে দেওয়া হয়েছে।

ব্রোঞ্জের তৈরি ৪২ ইঞ্চি উচ্চতাসম্পন্ন এই আবক্ষ মূর্তিটি নির্মাণ করেছেন পদ্মভূষণ জয়ী ভাস্কর শিল্পী শ্রী রামভাঞ্জি সুতার। হিরোশিমায় পরমাণু বোমায় নিহতদের স্মৃতিতে নির্মিত সৌধ, যেখানে প্রতিদিন হাজার হাজার স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ভিড় করেন, তার সন্নিকটে ঐ আবক্ষ মূর্তিটি স্থাপন করা হয়েছে।

এই জায়গাটি শান্তি ও অহিংসার প্রতীক হিসাবে বেছে নেওয়া হয়েছে। শান্তি ও অহিংসার জন্য মহাত্মা গান্ধী তাঁর জীবন উৎসর্গ করেছেন। এই জায়গাটি প্রকৃত অর্থে গান্ধীজীর নীতি ও জীবনাদর্শের সঙ্গে সমার্থক হয়ে উঠেছে, যা গোটা বিশ্ব এবং নেতৃবৃন্দকে অনুপ্রাণিত করে যাবে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
'Make in India' radar programme to help Tejas track targets gets Rs 2,205 crore boost

Media Coverage

'Make in India' radar programme to help Tejas track targets gets Rs 2,205 crore boost
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 01 অগাস্ট 2026
August 01, 2026

Aatmanirbhar Bharat Delivers: Indigenous Power, Farmer Prosperity & Blue Economy