তিনি সেখানে শিলান্যাস করবেন শ্রী কল্কি ধাম মন্দিরের
১০ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগে রাজ্যে ১৪ হাজারটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি

আগামী ১৯ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী। 

বেলা ১০-৩০ মিনিট নাগাদ তিনি সম্ভাল জেলার শ্রী কল্কি ধাম মন্দিরের শিলান্যাস করবেন। এই উপলক্ষে ঐ মন্দিরের একটি মডেলের আবরণও তিনি উন্মোচন করবেন এদিন। মন্দিরের শিলান্যাস উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ারও কর্মসূচি রয়েছে। শ্রী কল্কি ধাম মন্দির নির্মাণের দায়িত্ব রয়েছে শ্রী কল্কি ধাম নির্মাণ ট্রাস্ট। আচার্য প্রমোদ কৃষ্ণম হলেন এই ট্রাস্টের চেয়ারম্যান। আয়োজিত অনুষ্ঠানে সাধু-সন্ত এবং ধর্মীয় নেতা সহ আরও অনেক বিশিষ্টজন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এরপর দুপুর ১-৪৫ মিনিটে ১০ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগে উত্তরপ্রদেশে ১৪ হাজারটি প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। গত বছর ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশ বিশ্ব বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগ সম্পর্কিত যে সমস্ত প্রস্তাব রাজ্যে এসেছিল, তার নিরিখে প্রধানমন্ত্রীর এদিনের কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নির্মাণ ও উৎপাদন, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, রিয়েল এস্টেট, আতিথেয়তা শিল্প, বিনোদন এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রস্তাবিত বিনিয়োগের অর্থ ব্যয় করা হবে। দেশ-বিদেশের শীর্ষস্থানীয় শিল্পপতি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ সহ প্রায় ৫ হাজার ব্যক্তি এই অনুষ্ঠান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity

Media Coverage

PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 17 অগাস্ট 2026
August 17, 2026

India Ascendant: Citizens Hail PM Modi's Vision and India’s Multi-Sectoral Growth