PM to Review Progress of Mumbai–Ahmedabad High-Speed Rail Corridor
Bullet Train to Cut Mumbai–Ahmedabad Travel Time to About Two Hours

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাটের সুরাটে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন করবেন এবং মুম্বাই – আহমেদাবাদ উচ্চগতিসম্পন্ন রেল করিডরের কাজের পর্যালোচনা করবেন। 
প্রায় ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই করিডরের ৩৫২ কিলোমিটার রয়েছে গুজরাট এবং দাদরা ও নগর হাভেলীর মধ্যে, ১৫৬ কিলোমিটার রয়েছে মহারাষ্ট্রে। এই করিডর সবরমতী, আহমেদাবাদ, আনন্দ, ভদোদরা, ভারুচ, সুরাট, বিলিমোরা, ভাপি, বয়সার, ভিরার, থানে এবং মুম্বাইয়ের মতো বড় শহরগুলিকে সংযোগ করবে। ভারতের পরিবহণ পরিকাঠামোয় এটি এক রূপান্তরমূলক পদক্ষেপ। 
আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যাধুনিক কারিগরি কৌশলে তৈরি এই করিডরের ৪৬৫ কিলোমিটারেই (সম্পূর্ণ রুটের প্রায় ৮৫ শতাংশ) ভায়াডাক্ট থাকছে। এরফলে, জমির সমস্যা ন্যূনতম হবে, সুরক্ষাও বাড়বে। এ পর্যন্ত ৩২৬ কিলোমিটার পথে ভায়াডাক্টের কাজ সম্পূর্ণ হয়েছে, ২৫টির মধ্যে ১৭টি নদীর উপর সেতু নির্মাণের কাজও সম্পন্ন। 
বুলেট ট্রেন মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে দূরত্ব প্রায় ২ ঘন্টা কমিয়ে আনবে। দ্রুততর, সহজতর এবং আরও আরামপ্রদ এই যাত্রা আন্তঃশহর পরিবর্তনের ক্ষেত্রে বিপ্লব এনে দেবে। সম্পূর্ণ করিডর বরাবর ব্যবসা, পর্যটন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক বৃদ্ধি হবে, সুগম হবে আঞ্চলিক উন্নয়নের পথ। 
প্রায় ৪৭ কিলোমিটার দীর্ঘ সুরাট – বিলিমোরা শাখার কাজ শেষ হওয়ার মুখে। সুরাট স্টেশনের নকশায় শহরের বিশ্ববিখ্যাত হীরা শিল্পকে তুলে ধরা হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ নজর দিয়ে সেখানে সুপ্রশস্ত প্রতীক্ষালাউঞ্জ, বিশ্রামাগার ও খুচরো বিপণীর নির্মাণ করা হয়েছে। এরসঙ্গে, সুরাট মেট্রো শহরের বাস পরিষেবা এবং ভারতীয় রেল নেটওয়ার্কেরও সংযোগ স্থাপন করা হচ্ছে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India develops first indigenous expendable turbo jet engine in 350 kg thrust class

Media Coverage

India develops first indigenous expendable turbo jet engine in 350 kg thrust class
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 27 জুলাই 2026
July 27, 2026

Viksit Bharat in Motion: Indigenous Warships, Deepwater Energy, Transparent Exams & Cultural Revival