PM to land at the Emergency Landing Facility (ELF) on Moran Bypass in Dibrugarh
ELF - first of its kind in Northeast India - will serve as a critical asset for strategic requirements and emergency response during natural disasters
PM to inaugurate and flag off various projects worth over Rs. 5,450 crore in Guwahati
PM to inaugurate Kumar Bhaskar Varma Setu across River Brahmaputra
PM to inaugurate IIM Guwahati and also the National Data Centre for North-Eastern Region

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ আসাম সফরে যাচ্ছেন। সকাল ১০:৩০ নাগাদ, প্রধানমন্ত্রী ডিব্রুগড়ের মোরান বাইপাসে জরুরি অবতরণ কেন্দ্রে (ELF) -এ নামবেন। সেখানে তিনি আকাশে যুদ্ধবিমান, পরিবাহী বিমান এবং হেলিকপ্টারের প্রদর্শন দেখবেন। দুপুর ১টার দিকে, প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদীর ওপারে কুমার ভাস্কর বর্মা সেতু পরিদর্শন করবেন। এরপর, দুপুর ১:৩০ নাগাদ, প্রধানমন্ত্রী গুয়াহাটির লাচিত ঘাটে ৫,৪৫০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন।

ডিব্রুগড়ের জরুরি অবতরণ কেন্দ্রটি উত্তর-পূর্ব ভারতের প্রথম এই ধরণের কেন্দ্র। জরুরি পরিস্থিতিতে সামরিক ও অসামরিক বিমানের ওঠা-নামার জন্য ভারতীয় বায়ু সেনার সঙ্গে সমন্বয়সাধনের ভিত্তিতে এর ডিজাইন করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় বা উত্তর-পূর্বে কৌশলগত প্রয়োজনের সময়ে উদ্ধার ও ত্রাণের কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্বিবিধ-ব্যবহারের উপযোগী এই কেন্দ্রে ৪০ টন পর্যন্ত ওজনের যুদ্ধবিমান এবং ৭৪ টন পর্যন্ত ওজনের পরিবাহী বিমান ওঠা-নামা করতে পারবে।

সুদৃঢ় সংযোগ, ডিজিটাল পরিকাঠামো, উচ্চশিক্ষা ও জনপরিবহণের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন। এগুলির সুবাদে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদীর উপর কুমার ভাস্কর বর্মা সেতু উদ্বোধন করবেন, এটি প্রায় ৩,০৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত। ৬ লেনের এক্সট্রাডোজড প্রেস্ট্রেসড কংক্রিট (PSC) সেতুটি গুয়াহাটিকে উত্তর গুয়াহাটির সঙ্গে সংযুক্ত করবে। এটিই উত্তর-পূর্ব ভারতের প্রথম এক্সট্রাডোজড সেতু। এর ফলে, গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির মধ্যে যাতায়াতের সময় ৭ মিনিটে কমিয়ে আনবে। ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে সেতুটিতে ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং ব্যবহার করে বেস আইসোলেশন প্রযুক্তির প্রয়োগ ঘটানো হয়েছে। স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী কাঠামোগত কর্মক্ষমতা নিশ্চিত করতে উচ্চ-কার্যক্ষমতা সম্পন্ন স্টে কেবল ব্যবহার করা হয়েছে। বাস্তব সময়ভিত্তিক পর্যবেক্ষণ, দ্রুত ক্ষতি চিহ্নিত করা এবং সেতুর কার্যকাল বাড়াতে ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম (BHMS)ও রয়েছে।

প্রধানমন্ত্রী আসামের কামরূপ জেলার আমিনগাঁওয়ে উত্তর-পূর্বাঞ্চলের জাতীয় ডেটা সেন্টারের উদ্বোধন করবেন। অত্যাধুনিক এই ডেটা সেন্টার ৮.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন, এর গড় ব়্যাক সক্ষমতা ১০ কিলোওয়াট। এটি বিভিন্ন সরকারি বিভাগের মিশন-ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনগুলি হোস্ট করবে, এর পাশাপাশি অন্যান্য জাতীয় ডেটা সেন্টারের ডিজাস্টার রিকভারি সেন্টার হিসেবেও কাজ করবে। এর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের সরকারগুলি নাগরিক-কেন্দ্রিক বিভিন্ন অত্যাবশ্যক ডিজিটাল পরিষেবা সরবরাহ করতে পারবে। ডিজিটাল ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এই জাতীয় ডেটা সেন্টার উত্তর-পূর্বাঞ্চলের তথ্য ও যোগাযোগ পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তুলবে। প্রধানমন্ত্রী আইআইএম গুয়াহাটিরও উদ্বোধন করবেন, যা উত্তর-পূর্বাঞ্চলের উচ্চশিক্ষা এবং ম্যানেজমেন্ট শিক্ষাকে বিপুল উৎসাহ দেবে।

প্রধানমন্ত্রী গুয়াহাটি (১০০), নাগপুর (৫০), ভাবনগর (৫০) এবং চণ্ডীগড়ে (২৫) পিএম-ইবাস সেবা প্রকল্পের আওতায় ২২৫টি বৈদ্যুতিক বাসের যাত্রার সূচনা করবেন। এই চারটি শহরে পিএম-ইবাস সেবা প্রকল্পের আওতায় ই-বাস কার্যক্রম চালু হওয়ার ফলে, ৫০ লক্ষেরও বেশি নাগরিক দূষণমুক্ত, সাশ্রয়ী মূল্যের, নির্ভরযোগ্য গণপরিবহণ পরিষেবার সুবিধা পাবেন। এতে শহরের গতিশীলতা বাড়বে, জীবনযাপনের মানোন্নয়ন ঘটবে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indian Railways to roll out the first rake of 20 LHB coaches for Bangladesh Railway on August 12

Media Coverage

Indian Railways to roll out the first rake of 20 LHB coaches for Bangladesh Railway on August 12
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 অগাস্ট 2026
August 12, 2026

India Rising on Every Front: Economic Strength, Global Recognition & Self-Reliance Under PM Modi’s Vision