PM to inaugurate and lay foundation stone of multiple development projects worth more than ₹47,600 crore
PM to perform the Bhoomi Poojan of the Shillong-Silchar Corridor - the first access-controlled Greenfield four-lane High-Speed Corridor in North-East India
PM to perform Bhoomi Poojan of Assam Mala 3.0 - a major road infrastructure initiative
PM to distribute land pattas to tea garden workers, marking a historic milestone in providing homestead land rights to tea garden community
To strengthen energy infrastructure, PM to dedicate Kopili Hydro-Electric Project, Numaligarh–Siliguri Pipeline capacity enhancement, and inaugurate Phase 1 of the North East Gas Grid
PM to release 22nd installment of the PM-KISAN to over 9.3 crore farmers across the country

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী  ১৩-১৪ মার্চ আসাম সফর করবেন। এই সফরে প্রধানমন্ত্রী কোকরাঝাড়, গুয়াহাটি ও শিলচর জুড়ে ৪৭ হাজার কোটি টাকারও বেশি নানাবিধ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও ভূমি পূজা করবেন। 
১৩ তারিখ দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ কোকরাঝাড়ে ৪ হাজার ৫৭০ কোটি টাকারও বেশি নানাবিধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা করবেন। এরপর, বিকেল ৫টা নাগাদ তিনি গুয়াহাটিতে ১৯ হাজার ৪৮০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ ও ভূমি পূজা করবেন। ১৪ মার্চ প্রধানমন্ত্রী সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ শিলচরে ২৩ হাজার ৫৫০ কোটি টাকার একাধিক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন এবং ভূমি পূজা করবেন। 
কোকরাঝাড়ে প্রধানমন্ত্রী – আসাম মালা’র তৃতীয় পর্যায়ে ৩ হাজার ২০০ কোটি টাকারও বেশি বৃহৎ সড়ক পরিকাঠামোর ভূমি পূজা করবেন। সমগ্র আসাম জুড়ে আন্তঃরাজ্য সংযোগ ব্যবস্থাকে উন্নত করতে এবং জাতীয় সড়ক ও গ্রামীণ সড়কের সঙ্গে সংযোগ স্থাপনে ৯০ কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ করা হবে। 
প্রধানমন্ত্রী আসাম সহ উত্তর-পূর্বাঞ্চলের জন্য তিনটি নতুন ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন। এগুলি হ’ল – কামাক্ষ্যা – চারলাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, যা উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি রেল সংযোগ স্থাপন করবে। এছাড়াও গুয়াহাটি – নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, যা আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের সম্প্রসারণ ঘটাবে এবং নারাঙ্গি – আগরতলা এক্সপ্রেস, যা আসাম ও ত্রিপুরার মধ্যে সংযোগ স্থাপন করবে। 
গুয়াহাটিতে প্রধানমন্ত্রী – গুয়াহাটিতে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের পাট্টা বিলি করবেন। এই পাট্টা বিলি এক ঐতিহাসিক মাইলফলক। কারণ, এতে তাঁদের নিজেদের জমির উপর অধিকার গড়ে উঠবে। সেইসঙ্গে, প্রাতিষ্ঠানিক ঋণ ও বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা তাঁরা পাবেন। 
প্রধানমন্ত্রী পিএম কিষাণ – এর ২২তম পর্বের কিস্তি বন্টন করবেন। দেশের ৯ কোটি ৩০ লক্ষেরও বেশি যোগ্য কৃষক তাঁদের ব্যাঙ্ক আমানতে সরাসরি ২ হাজার টাকা করে পাবেন। 
প্রধানমন্ত্রী ইন্ডিয়ান অয়েল লিমিটেড – এর নুমিলিগড় – শিলিগুড়ি প্রোডাক্ট পাইপলাইনের দক্ষতা প্রসার প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এছাড়াও, রেলের বৈদ্যুতিকীকরণ প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন শ্রী মোদী। এই প্রকল্পের অন্তর্গত ৫৫৮ কিলোমিটার রঙ্গাইয়া – মুরকংসেলেক রেল লাইনের বৈদ্যুতিকীকরণ এবং ৫৭১ কিলোমিটার চাপারমুখ – ডিব্রুগড় রেল লাইনের বৈদ্যুতিকীকরণ। ৫৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বদরপুর – শিলচর এবং বদরপুর – চুরাইবাড়ি রেল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি জোড়হাট জেলার নিয়ামাটিতে এবং বিশ্বনাথ জেলার বিশ্বনাথ ঘাটে ক্রুজ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গুয়াহাটিতে প্রধানমন্ত্রী পিএম একতা মলেরও উদ্বোধন করবেন। এই মল আসাম ও উত্তর-পূর্বাঞ্চল এলাকার জন্য একটি বাণিজ্যিক ও পর্যটন হাব হিসেবে চিহ্নিত হবে। 
শিলচরে প্রধানমন্ত্রী – শিলং-শিলচর করিডরের ভূমি পূজা করবেন। এটি উত্তর-পূর্বাঞ্চল ভারতের জন্য গ্রিনফিল্ড চারলেনের হাইস্পীড করিডর হিসেবে গড়ে উঠবে। ১৬৬ কিলোমিটার এই করিডরের জন্য আনুমানিক বিনিয়োগ ধরা হয়েছে ২২ হাজার ৬৮০ কোটি টাকা। এতে মেঘালয় ও আসামের মধ্যেও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। 
প্রধানমন্ত্রী করিমগঞ্জ জেলায় পাথরকান্ডিতে একটি নতুন কৃষি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে বরাক উপত্যকা এবং সন্নিহিত এলাকার ছাত্রছাত্রীদের জন্য উচ্চমানের কৃষি শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Gyan Bharatam Portal Houses Over 88,800 Manuscripts, Government Informs Lok Sabha

Media Coverage

Gyan Bharatam Portal Houses Over 88,800 Manuscripts, Government Informs Lok Sabha
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister expresses delight as Sarnath is inscribed on the UNESCO World Heritage List
July 25, 2026

Prime Minister Shri Narendra Modi today expressed that it is a proud moment for every Indian, sharing his delight that Sarnath in Uttar Pradesh has been inscribed on the UNESCO World Heritage List.

He noted that Sarnath has a close association with Lord Buddha, whose timeless message of wisdom, compassion and harmony inspires the world.

Shri Modi highlighted that this recognition celebrates India’s profound civilisational and spiritual heritage. The Prime Minister observed that it will also inspire more people across the world to come to Sarnath and connect with the ideals of Lord Buddha.

In a post on X, the Prime Minister shared:

 "A proud moment for every Indian!

Delighted that Sarnath in Uttar Pradesh has been inscribed on the UNESCO World Heritage List.

Sarnath has a close association with Lord Buddha, whose timeless message of wisdom, compassion and harmony inspires the world.

This recognition celebrates India’s profound civilisational and spiritual heritage. It will also inspire more people across the world to come to Sarnath and connect with the ideals of Lord Buddha.

@UNESCO"