প্রধানমন্ত্রী প্রায় ৩০০ জন ক্ষুদে কীর্তনীয়ার সঙ্গে ‘শবদ কীর্তন’ – এ অংশ নেবেন
প্রধানমন্ত্রী প্রায় ৩ হাজার ছাত্রছাত্রীর কুচকাওয়াজের সূচনা করবেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ঐতিহাসিক ‘বীর বাল দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি প্রায় ৩০০ জন ক্ষুদে কীর্তনীয়ার সঙ্গে ‘শবদ কীর্তন’ – এ অংশ নেবেন। এই বিশেষ আয়োজনে শ্রী মোদী প্রায় ৩ হাজার ছাত্রছাত্রীর কুচকাওয়াজের সূচনা করবেন।

কেন্দ্র সাহিবজাদাদের দৃষ্টান্তমূলক সাহসিকতার কাহিনী দেশের ছোট ছোট ছেলেমেয়ে সহ প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে অংশগ্রহণকারীরা মতবিনিময়ের মধ্য দিয়ে নানা তথ্য সংগ্রহ করবেন। দেশ জুড়ে স্কুল-কলেজে রচনা ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। রেল স্টেশন, পেট্রোল পাম্প, বিমানবন্দর সহ সর্বসাধারণের জন্য বিভিন্ন জায়গায় ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থাও করা হবে। সাহিবজাদাদের জীবনের কথা এবং আত্মবলিদানের ঘটনা বিশিষ্ট জনেরা সকলের কাছে তুলে ধরবেন। 

প্রধানমন্ত্রী ২০২২ – এর ৯ জানুয়ারী শ্রীগুরু গোবিন্দ সিংজীর প্রকাশ পর্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২৬ ডিসেম্বরকে ‘বীর বাল দিবস’ উদযাপনের কথা ঘোষণা করেছিলেন। শ্রীগুরু গোবিন্দ সিংজীর দুই পুত্র সাহিবজাদা বাবা জোরাওয়ার সিংজী এবং ফতে সিংজীর শহীদ হওয়ার ঘটনাটিকে স্মরণ করতেই এই উদ্যোগ। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
FTAs boost global demand for Indian talent, expand mobility options

Media Coverage

FTAs boost global demand for Indian talent, expand mobility options
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi performs Darshan and Pooja at Baba Vishwanath Temple; prays for the prosperity and good health of all countrymen
April 29, 2026

 

Prime Minister Shri Narendra Modi today performed darshan and pooja at the Baba Vishwanath Temple in Kashi, where he prayed for the happiness, prosperity, and healthy lives of the people of the nation.

"हर हर महादेव !

काशी में बाबा विश्वनाथ मंदिर में दर्शन और पूजन का सौभाग्य मिला। यहां भगवान भोलेनाथ से समस्त देशवासियों के लिए सुख-समृद्धि और आरोग्यपूर्ण जीवन की कामना की।

माँ अन्नपूर्णा एवं माँ गंगा के दर्शन से असीम शांति मिली। उनकी कृपा से हर किसी में सकारात्मक ऊर्जा का संचार हो !

काशी की जनता को पुनः नमन