First-Time Employees to Receive Incentive of up to ₹15,000
To encourage sustained job creation, Employers eligible for Incentive of up to ₹3,000 per Month per Additional Employee
PM-VBRY is designed to facilitate Job Creation, Formalisation of Employment and Expansion of Social Security Coverage
Scheme has already Facilitated Employment for 15 Lakh Beneficiaries Across the Country

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১৯ জুন নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনার আওতায় ২,৪০০ কোটি টাকার আর্থিক উৎসাহ প্রদান করবেন। 

 

প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা হল কর্মসংস্থানের সঙ্গে জড়িত সরকারের এক অগ্রণী উৎসাহদান প্রকল্প। এর লক্ষ্য, কর্মসংস্থান সৃষ্টির গতি বাড়ানো, সংগঠিত কর্মসংস্থানকে উৎসাহ দেওয়া, কর্মদক্ষতা বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষার পরিধি প্রসারিত করা। এই প্রকল্প ইতিমধ্যেই দেশজুড়ে ১৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেছে। 

 

এই প্রকল্পের আওতায় কর্মচারি ও নিয়োগকর্তা উভয় পক্ষকেই সংগঠিত অর্থনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করা হয়। প্রথমবার যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, তাঁরা ১৫০০০ টাকা পর্যন্ত আর্থিক উৎসাহ পান। যেসব নিয়োগকর্তা অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি করেন, তাঁদের প্রতি অতিরিক্ত কর্মীর জন্য মাসিক ৩০০০ টাকা পর্যন্ত আর্থিক উৎসাহ দেওয়া হয়। অর্থনৈতিক বিকাশে উৎপাদন ক্ষেত্রের কৌশলগত গুরুত্বকে স্বীকৃতি দিয়ে এক্ষেত্রের নিয়োগকর্তাদের ৪ বছরের জন্য আর্থিক উৎসাহ দেওয়া হয়। অন্যান্য ক্ষেত্রে নিয়োগকর্তারা আর্থিক উৎসাহ পান ২ বছরের জন্য। 

 

এই প্রকল্প কর্মসংস্থান ভিত্তিক বিকাশের এক সহায়ক পরিমণ্ডল গড়ে তোলে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটায়। 

 

এই প্রকল্পটি ২০২৫ সালের ১ অগাস্ট থেকে কার্যকর হয়েছে। মোট ৯৯,৪৪৬ কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্য হল, ২ বছরের মধ্যে সাড়ে ৩ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ দেওয়া। এর মধ্যে প্রায় ১ কোটি ৯২ লক্ষ সুবিধাভোগী প্রথমবারের মতো কর্মক্ষেত্রে প্রবেশ করবেন বলে আশা করা হচ্ছে। কর্মী ও নিয়োগকর্তা উভয় পক্ষকেই সহায়তা প্রদানের মাধ্যমে এই প্রকল্প কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা শক্তিশালী করা এবং বিকশিত ভারতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক রূপান্তরমূলক ভূমিকা পালন করছে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Government e-Marketplace Generates Rs 1.76 Lakh Crore In Net Social Savings Over Three Years: IIT Delhi Study

Media Coverage

Government e-Marketplace Generates Rs 1.76 Lakh Crore In Net Social Savings Over Three Years: IIT Delhi Study
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays homage to brave participants of the Quit India Movement
August 09, 2026

Prime Minister Shri Narendra Modi has remembered all those who participated in the historic Quit India Movement and paid tribute to their courage and determination in India’s freedom struggle. Shri Modi said that inspired by the leadership of Mahatma Gandhi, the clarion call of the Quit India Movement infused new energy into the freedom struggle and reflected the unwavering resolve of the people of India to break free from colonial rule.

The Prime Minister posted on X:

Remembering all those who participated in the historic Quit India Movement. Their courage will always remain an inspiration for every Indian. Inspired by the leadership of Mahatma Gandhi Ji, the clarion call of Quit India infused new energy into our freedom struggle and reflected the unwavering determination of our people to break free from colonial rule.