প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬ মার্চ ২০২৬ সকাল ১১টা ১৫ মিনিটে “কৃষি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখবেন।
এই ভাবনাকে কেন্দ্রে রেখে চারটি প্রধান ক্ষেত্রকে নিয়ে ৮টি ওয়েবিনার সেশনের আয়োজন করা হয়েছে। এই ক্ষেত্রগুলি হল – ১) কৃষি, ২) পশুপালন ও ডেয়ারি, ৩) মৎস্য চাষ, ৪) গ্রামীণ জীবিকা।
বাজেট পরবর্তী ওয়েবিনারে কাজু, নারকেল, চন্দন, অগরু, কাঠবাদাম, আখরোট, পাইন নাটের মতো উচ্চ মূল্যের কৃষির প্রসার নিয়ে আলোচনা করা হবে। কৃষি ক্ষেত্রে এআই চালিত ডিজিটাল জন-পরিকাঠামো ভারত বিস্তার যেসব সুযোগ সুবিধা এনে দিচ্ছে তা নিয়েও আলোচনা হবে। পশুপালন মূল্যশৃঙ্খলে বেসরকারি উদ্যোগ ও বিনিয়োগ, মৎস্য চাষের ক্ষেত্রে জলাশয় ও অমৃত সরোবরগুলির সুসংহত উন্নয়ত এবং গ্রামীণ এলাকায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি SHE-Mart-এর মাধ্যমে যেসব পণ্য উৎপাদন করছে সেগুলি কিভাবে সহজে বাজারে নাগাল পেতে পারে তা নিয়েও বক্তারা এই ওয়েবিনারে আলোচনা করবেন।


