PM reviews four key infrastructure projects worth around ₹30,000 crore spanning four states across Road, Power, Industrial Corridor and Metro Rail sectors
PM emphasises use of PM GatiShakti National Master Plan and timely updation of project, utility and infrastructure data on the portal for efficient planning
PM asks Ministries and State Governments to resolve pending issues in a mission-mode manner and ensure close monitoring
PM reviews TB Mukt Bharat Abhiyan and emphasizes need to leverage latest digital technologies including AI
PM reviews grievances related to Cyber Crime and Digital Arrest and stresses timely action, coordinated response and e-Zero FIR registration mechanism

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সেবাতীর্থে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি নির্ভর মাল্টিমডেল প্ল্যাটফর্ম প্রগতির ৫২-তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় ঘটিয়ে বিভিন্ন প্রকল্পের নির্ধারিত সময়ে কাজ শেষ করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। এর মধ্য দিয়ে প্রশাসনের সক্রিয়তার প্রমাণ মেলে।

বৈঠকে প্রধানমন্ত্রী ৪টি রাজ্যের প্রায় ৩০,০০০ কোটি টাকার মেট্রো রেল, সড়ক, বিদ্যুৎ ও শিল্প করিডরের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পগুলির পর্যালোচনা করেছেন। আর্থিক উন্নয়ন, আঞ্চলিক স্তরে যোগাযোগ, শিল্পোন্নয়ন এবং জনকল্যাণের ক্ষেত্রে এই প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার জন্য বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় ঘটানোর জন্য বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়েছে। 

প্রধানমন্ত্রী বলেছেন, পরিকাঠামোর সঙ্গে যুক্ত প্রকল্পগুলি নির্ধারিত সময়ে শেষ না হলে প্রকল্পের ব্যয় যেমন বৃদ্ধি পায়, পাশাপাশি জনগণ ও বিভিন্ন শিল্পসংস্থাও এগুলির সুবিধা থেকে বঞ্চিত হয়। সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে সর্বোচ্চ স্তরে নজরদারি চালানো এবং এই প্রকল্পগুলির কাজ যাতে সঠিকভাবে এগিয়ে চলে, সেটি নিশ্চিত করতে তিনি পরামর্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পগুলি বাস্তবায়নে পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানকে কার্যকর করা উচিত। এর ফলে দক্ষভাবে পরিকল্পনা করা সম্ভব হবে। বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয় ও ছাড়পত্র পাওয়ার মতো ক্ষেত্রগুলি নিয়ে নিয়মিত আলাপ-আলোচনার ওপর তিনি গুরুত্ব দেন। প্রগতি মঞ্চে নানা প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার ওপর তিনি জোর দিয়েছেন। এর ফলে বাস্তব অবস্থার ওপর ভিত্তি করে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় গড়ে তোলা সম্ভব হবে। 

প্রধানমন্ত্রী যক্ষ্মা মুক্ত ভারত অভিযান কর্মসূচির পর্যালোচনা করেছেন। এই প্রকল্প বাস্তবায়নে কৃত্রিম মেধা সহ অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। এক্ষেত্রে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী এবং মাই ভারত স্বেচ্ছাসেবকদের সাহায্যে এই ব্যাধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং রোগীদের দেখভাল করার পরামর্শ দেন তিনি। 

প্রধানমন্ত্রী বৈঠকে সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেপ্তার সংক্রান্ত অভিযোগগুলির পর্যালোচনা করেছেন। নাগরিকদের প্রতারণা করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলির অপব্যবহার বৃদ্ধি পাওয়ায় তিনি উদ্বিগ্ন। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সমন্বয়ের মাধ্যমে স্পর্শকাতরভাবে নাগরিকদের সহায়তার ওপর গুরুত্ব দেন তিনি। নাগরিকদের যাতে কোনও সমস্যার সমাধানে এক দপ্তর থেকে অন্য দপ্তরে যেতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। যে কোনও সমস্যার সমাধানে তৎপরতা বৃদ্ধি করা, আইন প্রণয়নকারী সংস্থাগুলির সঙ্গে ব্যাঙ্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলির মধ্যে সমন্বয় গড়ে তোলা ছাড়াও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন শ্রী মোদী। 

প্রধানমন্ত্রী বলেন, মানুষের আস্থা অর্জনে এবং আর্থিক ক্ষতি প্রতিহত করতে সাইবার অপরাধের নিষ্পত্তির জন্য তৎপর হতে হবে। এক্ষেত্রে সাইবার অপরাধ ঘটলে দ্রুত তা নির্ধারিত সংস্থার কাছে জানানো, সেই অপরাধের তদন্ত করা এবং বিভিন্ন অভাব-অভিযোগের দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে নিবিড় সমন্বয়ের প্রয়োজন। সাইবার অপরাধের ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য রাজ্যগুলিকে ই-জিরো এফআইআর করার পরিকাঠামো গড়ে তুলতে হবে।  

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
EPFO settles 8.3 crore claims in FY26; cheque leaf upload reform benefits 7 crore members, says govt

Media Coverage

EPFO settles 8.3 crore claims in FY26; cheque leaf upload reform benefits 7 crore members, says govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi receives a telephone call from the US Vice President
August 08, 2026
PM and Vice President Vance review progress in the India-U.S. Strategic Partnership.
PM and Vice President Vance exchange views on regional and global developments.
PM warmly congratulates Vice President Vance and Ms. Usha Vance on the birth of their son.

Prime Minister Shri Narendra Modi received a telephone call today from the Vice President of the United States, Mr. J.D. Vance.

Prime Minister and Vice President Vance reviewed progress in the India-U.S. Comprehensive Global Strategic Partnership. They noted the sustained momentum in the high-level engagements and reaffirmed their commitment to further strengthening cooperation in trade, defence, critical and emerging technologies, energy security and critical minerals.

They also exchanged views on regional and global developments of mutual interest.

Prime Minister warmly congratulated Vice President Vance and Ms. Usha Vance on the birth of their son and conveyed best wishes to the family.