Published By : Admin |
March 28, 2022 | 17:16 IST
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১১ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২৯শে মার্চ) বিকেল সাড়ে চারটেয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের শ্রীধাম ঠাকুরনগরের, ঠাকুরবাড়িতে মতুয়া ধর্ম মহা মেলা ২০২২-এ ভাষণ দেবেন।
শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর স্বাধীনতার আগে অবিভক্ত বাংলার নিপীড়িত, অত্যাচারিত ও বঞ্চিত মানুষের উন্নতিসাধনে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। ১৮৬০ সালে ওড়াকান্দি (বর্তমানে বাংলাদেশে) থেকে তাঁর মাধ্যমে সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু হয় এবং তা মতুয়া ধর্ম গঠনের দিকে পরিচালিত করে।
সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘ আগামী ২৯শে মার্চ থেকে ৫ই এপ্রিল পর্যন্ত মতুয়া ধর্ম মহা মেলা ২০২২-এর আয়োজন করেছে।
Login or Register to add your comment
List of outcomes: Visit of the Prime Minister to France
June 14, 2026


