AI Impact Summit will shape a human‑centric, sensitive global ecosystem: PM
AI must be accessible to all, with Global South priorities at the center of governance: PM
Ethics in AI must be unlimited; profit must align with purpose: PM
PM outlines three key suggestions for ethical use of AI: Trusted global data framework, transparent ‘glass box’ safety rules, and embedding human values in AI
AI is a shared resource for the welfare of humanity: PM

নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ নেতাদের প্লেনারি সেশনে করা নিজের মন্তব্য ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারতে এআই ইমপ্যাক্ট সামিট-এ অংশগ্রহণকারীদের আরও একবার স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, এই সামিট মানবকেন্দ্রিক এবং সংবেদনশীল বিশ্ব এআই পরিমণ্ডল গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি বলেন যে, ইতিহাস দেখিয়েছে মানবসমাজ সবসময় অসুবিধাকে সুযোগে পরিণত করেছে এবং আজ এমনই এক মুহূর্ত উপস্থিত অসুবিধাকে মানব সমাজে সর্বোত্তম সুযোগে রূপান্তর করার।

শ্রী মোদী ভগবান বুদ্ধের বাণী “সঠিক কাজ আসে সঠিক বোঝাপড়া থেকে” ঊদ্ধৃত করেন। জোর দেন একটি পথচিত্র তৈরি করার গুরুত্বের ওপর যা এআই-এর ইতিবাচক প্রভাব নিশ্চিত করবে সময়মতো, সদুদ্দেশ্যমূলক, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। 

প্রধানমন্ত্রী বলেন যে, বিশ্বে কোভিড অতিমারির সময় বিশ্ব দেখেছে যে যদি সব দেশ একজোট হয়, তাহলে অসম্ভবও সম্ভব হয়। তিনি বলেন যে, সহযোগিতায় আসে সমাধান- টিকা প্রস্তুত থেকে সরবরাহ শৃঙ্খল, তথ্য আদান-প্রদান থেকে জীবন রক্ষা। তিনি বলেন যে, ভারত দেখেছে কীভাবে প্রযুক্তি মানবসমাজের সেবা করে। তিনি এই সূত্রে ডিজিটাল ভ্যাকসিনেশন প্ল্যাটফর্মের উদাহরণ দেন যা ঠিক সময়ে লক্ষ লক্ষ মানুষকে টিকা দিতে সাহায্য করেছে। শ্রী মোদী বলেন, ইউপিআই অত্যন্ত কঠিক পরিস্থিতিতেও সুষ্ঠুভাবে অনলাইন লেনদেন নিশ্চিত করেছে এবং ডিজিটাল ফারাক কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তিনি বলেন যে সাম্প্রতিক বছরগুলিতে ভারত একটি প্রাণবন্ত ডিজিটাল জনপরিকাঠামো গড়ে তুলেছে এবং তা ভাগ করে নিচ্ছে বিশ্বের সঙ্গে কারণ ভারতের কাছে প্রযুক্তি ক্ষমতার মাধ্যম নয়, সেবার মাধ্যম, অপরের ওপর প্রভুত্ব করা নয়, ক্ষমতায়ন করা। তিনি বলেন, এআই-কে এই পথ অনুসরণ করা উচিত মানবতার কল্যাণ নিশ্চিত করতে। 

 

প্রধানমন্ত্রী বলেন, অতীতে প্রযুক্তি ভেদাভেদ গড়ে তুলতো, এআই-কে এখন হতে হবে সহজপ্রাপ্য এবং সকলের নাগালের মধ্যে। তিনি জোর দিয়ে বলেন, এআই-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় গ্লোবাল সাউথের প্রত্যাশা এবং অগ্রাধিকারকে স্থান দিতে হবে এআই গভর্ন্যান্সের কেন্দ্রস্থলে।

শ্রী মোদী বলেন, মানবসমাজের অগ্রগতির কেন্দ্রে সবসময় আছে নৈতিকতা। কিন্তু এআই-তে অনৈতিক আচরণের সুযোগ সীমিত। তিনি বলেন, এআই-এর জন্য নৈতিকতার বিধি অসীম হওয়া উচিত। তিনি জানান, এআই কোম্পানীগুলির দায়িত্ব শুধুমাত্র মুনাফার দিকে নজর দেওয়া নয়, বরং উদ্দেশ্যের ওপর নজর দেওয়া উচিত। এবং এরজন্য একটি শক্তিশালী, নৈতিক দায়বদ্ধতার ওপর জোর দেন তিনি। তিনি আরও বলেন ব্যক্তিগত স্তরে এআই ইতিমধ্যেই মানুষের শিক্ষা, বুদ্ধি এবং অনুভূতির ওপর প্রভাব ফেলছে। 

 

নীতিগত এআই ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী ৩টি পরামর্শ দেন:

    এআই প্রশিক্ষণকে সম্মান দিতে হবে তথ্য সার্বভৌমত্বকে এবং তার ভিত্তি হওয়া উচিত বিশ্বস্ত আন্তর্জাতিক তথ্য কাঠামো। তিনি ‘গার্বেজ ইন, গার্বেজ আউট’-এর নীতিটি তুলে ধরে বলেন, যদি তথ্য সুরক্ষিত, ভারসাম্যযুক্ত এবং বিশ্বস্ত না হয়, তাহলে তার ফল কখনও বিশ্বাসযোগ্য হতে পারে না।

    এআই প্ল্যাটফর্মগুলিকে তাদের সুরক্ষাবিধিগুলিকে স্পষ্ট এবং স্বচ্ছ রাখতেই হবে। তিনি ‘ব্ল্যাক বক্স’-এর পরিবর্তে ‘গ্লাস বক্স’ পন্থা নেওয়ার আহ্বান জানান যেখানে সুরক্ষা বিধিগুলি প্রত্যক্ষ করা যায় এবং মিলিয়ে নেওয়া যায়। তিনি বলেন, এতে দায়িত্ব সুনিশ্চিত হবে এবং ব্যবসায় নৈতিক আচরণ শক্তিশালী হবে।

    এআই-কে পরিচালিত হতে হবে স্পষ্ট, মানবিক মূল্যবোধের মাধ্যমে। তিনি উদাহরণস্বরূপ ‘পেপার ক্লিপ প্রবলেম’-এর কথা বলেন, যেখানে যন্ত্রকে একটাই লক্ষ্য দেওয়া হয়, সেই লক্ষ্যপূরণে সে বিশ্বের সমস্ত সম্পদ খরচ করে ফেলে। তিনি বলেন যে, প্রযুক্তি শক্তিশালী হলেও তার দিক নির্দেশ করবে মানুষ।

প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম মেধার বিশ্বময় যাত্রায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই দায়িত্ব স্বীকার করে ভারত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। তিনি জানান ভারতের এআই মিশনের অধীনে ইতিমধ্যেই ৩৮০০০ জিপিইউ পাওয়া যায় এবং আরও ২৪০০০ পাওয়া যাবে আগামী ৬ মাসের মধ্যে। শ্রী মোদী বলেছেন, ভারত তার স্টার্টআপগুলিকে অত্যন্ত কম খরচে বিশ্বমানের গণনা শক্তি প্রদান করছে। তিনি উল্লেখ করেন যে ভারত এআইকোশ (ন্যাশনাল ডেটাসেট প্ল্যাটফর্ম)-ও তৈরি করেছে, যার মাধ্যমে ৭,৫০০-র বেশি ডেটা সেট এবং ২৭০টি এআই মডেল ভাগ করে নেওয়া হয়েছে জাতীয় সম্পদ হিসেবে।

 

 

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন এআই-এর জন্য ভারতের দিশা এবং দর্শন স্পষ্ট- মানবতার কল্যাণে এআই একটি ভাগ করে নেওয়া সম্পদ। তিনি একটি এআই ভবিষ্যৎ নির্মাণের ওপর গুরুত্ব দেন যা এগিয়ে নিয়ে যাবে উদ্ভাবনকে, শক্তিশালী করবে অন্তর্ভুক্তিকে এবং মানবিক মূল্যবোধকে সংহত করবে। শ্রী মোদী সব শেষে বলেন যে নতুন প্রযুক্তি এবং মানবিক আস্থা যদি একসঙ্গে এগোয় তখন এআই-এর প্রকৃত প্রভাব সারা বিশ্বজুড়ে দৃশ্যমান হবে। 

 

Click here to read full text speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Maruti Suzuki Fronx becomes fastest Indian SUV to hit 2 lakh exports

Media Coverage

Maruti Suzuki Fronx becomes fastest Indian SUV to hit 2 lakh exports
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the importance of benevolent actions and welfare of others
August 19, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam highlighting that the true fulfilment of human life lies in constantly working for the welfare and well-being of other living beings.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

“एतावज्जन्मसाफल्यं देहिनामिह देहिषु।
प्राणैरर्थैर्धिया वाचा श्रेय एवाचरेत्सदा॥”

The Subhashitam conveys that the ultimate fulfillment of human life in this world lies in constantly performing benevolent and welfare-oriented actions toward other living beings through one's physical capabilities, wealth, intellect, and speech.

The Prime Minister wrote on X;

“एतावज्जन्मसाफल्यं देहिनामिह देहिषु।

प्राणैरर्थैर्धिया वाचा श्रेय एवाचरेत्सदा॥”