সকলকে ধন্যবাদ তাঁদের শুভেচ্ছা এবং ভালোবাসার জন্য
ধন্যবাদ জাতীয় এবং আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের তাঁদের শুভেচ্ছার জন্য

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর জন্মদিনটি কাটালেন অর্থনীতি, সমাজ এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে। তিনি শুভেচ্ছা এবং ভালোবাসার জন্য তাঁর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

শ্রী মোদী ট্যুইট করে বলেছেন:

“আমি সকলের ভালোবাসা পেয়ে অভিভূত। যাঁরা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন আমি তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই শুভেচ্ছা আমাকে আরও কঠোর পরিশ্রম করার শক্তি দেবে। যাঁরা এই দিনটিতে বিভিন্ন সামাজিক পরিবেশ উদ্যোগে অংশ নিয়েছেন সেই সকল মানুষের আমি প্রশংসা করি। তাঁদের সংকল্প প্রশংসাযোগ্য।”

 

“আমি দিনটি কাটালাম আমাদের অর্থনীতি, সমাজ এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে। আমি সত্যিই বিশ্বাস করি যে যদি আমরা একত্রে এইসব ক্ষেত্রে কাজ করি, আমরা আমাদের দীর্ঘস্থায়ী এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য পূরণ করতে পারবো। আগামীদিনেও যেন আমরা আরও কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করতে পারি।”

 

অনেক আন্তর্জাতিক নেতা প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। কমনওয়েলথ অফ ডোমিনিকার প্রধানমন্ত্রী রুজভেন্ট স্কেরিট-কে প্রধানমন্ত্রী উত্তরে বলেছেন,

“ধন্যবাদ প্রধানমন্ত্রী @SkerritR আপনার জন্মদিনের শুভেচ্ছার জন্য।”

 

নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা-কে প্রধানমন্ত্রী বলেছেন,

“ধন্যবাদ প্রধানমন্ত্রী @SherBDeuba আপনার উষ্ণ জন্মদিনের শুভেচ্ছার জন্য। আমি গভীরভাবে প্রাণিত।”

 

মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগনাথ-ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী উত্তরে বলেছেন,

“ধন্যবাদ আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী @KumarJugnauth শুভেচ্ছার জন্য।”

 

প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জবাবে বলেছেন,

“ধন্যবাদ @PMBhutan আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য। ভুটানে আমার বন্ধুদের কাছ থেকে সব সময় আমি যে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা পেয়েছি তাকে সত্যিই আমি মূল্যবান মনে করি।”

 

প্রধানমন্ত্রী জাতীয় নেতাদেরও ধন্যবাদ জানিয়েছেন তাঁদের শুভেচ্ছার জন্য।

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মূর্মুকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর শুভেচ্ছার জন্য।

উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড়কে প্রধানমন্ত্রী বলেছেন,

 

“উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জির কাছে আমি কৃতজ্ঞ তাঁর শুভেচ্ছা এবং তাঁর ভালোবাসার জন্য @VPSecretariat।”

 

প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন, প্রধানমন্ত্রী জবাবে বলেছেন,

“আপনাকে অন্তর থেকে ধন্যবাদ মাননীয় @ramnathkovind জি।”

 

প্রাক্তন উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়া নায়ডুর শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন,

“আপনার শুভেচ্ছায় অভিভূত, ভেঙ্কাইয়া গাড়ু। @MVenkaiahNaidu।”

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
STEM Enrolment Crosses 1 Crore Mark, Women's Share Rises To 44%: Government Report

Media Coverage

STEM Enrolment Crosses 1 Crore Mark, Women's Share Rises To 44%: Government Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam applauding the courage and perseverance of India's Youth
July 20, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam applauding the courage and perseverance of India's Youth:

"प्राप्यापदं न व्यथते कदाचिदुद्योगमन्विच्छति चाप्रमत्तः।

दुःखं च काले सहते महात्मा धुरन्धरस्तस्य जिताः सपत्नाः॥"

Shri Modi said that our youth is achieving historic success through their courage, self-confidence, and relentless hard work, and this is the greatest strength of a rapidly developing India.

The Prime Minister posted on X:

आज हमारे युवा साथी धैर्य, आत्मविश्वास और अथक परिश्रम से ऐतिहासिक सफलता हासिल कर रहे हैं। यही विकसित हो रहे भारत की सबसे बड़ी ताकत है।

प्राप्यापदं न व्यथते कदाचिदुद्योगमन्विच्छति चाप्रमत्तः।

दुःखं च काले सहते महात्मा धुरन्धरस्तस्य जिताः सपत्नाः॥