প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের জনসাধারণ তাদের দৃঢ় সংকল্পের মাধ্যমে কঠিনতম কাজটিকেও বাস্তবায়িত করতে পারেন। তিনি বলেছেন সঠিক দিকে নিরন্তর প্রয়াসের মাধ্যমে তারা বৃহত্তর সাফল্য অর্জন করতে পারেন।
প্রধানমন্ত্রী সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন-
“ যদ্ দুরং যদ্ দুরারাধ্যং যচ্চ দুরে ব্যবস্থিতম্। তত্ সর্বং তপসা সাধ্যং তপো হি দুরতিক্রমম্।।”
এই সুভাষিতমে বলা হয়েছে অভিষ্ঠ লক্ষ্য কতটা দূরে রয়েছে বা সেখানে পৌঁছানো কতটা কষ্ট সাধ্য অথবা আদৌ পৌঁছানো সম্ভব কিনা, সেটি বড় কথা নয়, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনও লক্ষ্যে পৌঁছানো যায়। অধ্যবসায় এবং ধৈর্য্যশক্তি অসম্ভবকে সম্ভব করে তোলে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন -
“ভারতের জনসাধারণ তাঁদের দৃঢ় সংকল্পের মাধ্যমে যে কোনও কাজকে সম্ভব করে তোলেন। সঠিক পথে সঠিক দিশায় কঠোর পরিশ্রমের মাধ্যমে বৃহৎ লক্ষ্য অর্জিত হয়।
যদ্ দুরং যদ্ দুরারাধ্যং যচ্চ দুরে ব্যবস্থিতম্।
তত্ সর্বং তপসা সাধ্যং তপো হি দুরতিক্রমম্।।”
भारत के लोग अपने दृढ़ निश्चय से किसी भी कार्य को संभव बना देते हैं। सही दिशा में अपनी अथक मेहनत से वे बड़े से बड़े लक्ष्य को भी हासिल कर दिखाते हैं।
— Narendra Modi (@narendramodi) March 6, 2026
यद् दूरं यद् दुराराध्यं यच्च दूरे व्यवस्थितम्।
तत् सर्वं तपसा साध्यं तपो हि दुरतिक्रमम्॥ pic.twitter.com/iZuBKJ4Ywr


