প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে সদাসক্রিয় সূর্যের মতো উন্নয়নযজ্ঞে সব সময়েই সক্রিয় থাকার গুরুত্বকে তুলে ধরা হয়েছে।
“চরণ্ বৈ মধু বিন্দতি চরণ্ স্বাদুমুম্বরম্
সূর্যস্য পশ্য শ্রেমানং যো ন তন্দ্রয়তে চরংশ্চরৈবেতি।।”
এই সুভাষিতমে বলা হয়েছে, “সদাসক্রিয় সূর্যের মতো যিনি উন্নয়নযজ্ঞে সর্বদা যুক্ত থাকেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন। তাই, সকলের সর্বদা সক্রিয় থাকা প্রয়োজন।”
শ্রী মোদী বলেছেন, পিএম সূর্য ঘর – ফ্রি ইলেক্ট্রিসিটি স্কিম আজকের দিনেই শুরু হয়েছিল। ভগবান সূর্যের আলোয় এই প্রকল্প আলোকিত হয়েছে। সূর্যদেব আমাদের সকলের জীবনে অফুরান শক্তি এবং উৎসাহ সঞ্চারিত করেন।
সামাজিক মাধ্যমে এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“ভগবান সূর্য আমাদের প্রত্যেকের জীবনে শক্তি ও উৎসাহের সঞ্চার ঘটান। আজকের এই দিনেই পিএম সূর্য ঘর : ফ্রি ইলেক্ট্রিসিটি স্কিম শুরু হয়েছিল। তাঁর আলোকেই এই প্রকল্প আলোকিত হয়েছে। প্রকল্পটি দেশবাসীকে পরিবেশ-বান্ধব শক্তির যোগান দিচ্ছে।
চরণ্ বৈ মধু বিন্দতি চরণ্ স্বাদুমুম্বরম্
সূর্যস্য পশ্য শ্রেমানং যো ন তন্দ্রয়তে চরংশ্চরৈবেতি।।”
भगवान सूर्य हम सबके जीवन में ऊर्जा और उत्साह का संचार करते हैं। आज के दिन शुरू हुई पीएम सूर्य घर: मुफ्त बिजली योजना भी उन्हीं से रोशन है। यह देशवासियों को स्वच्छ ऊर्जा अपनाने के लिए निरंतर प्रेरित कर रही है।
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
चरन् वै मधु विन्दति चरन् स्वादुमुम्बरम्
सूर्यस्य पश्य श्रेमाणं यो न… pic.twitter.com/NWZisQ3lWr


