হিরোসিমায় জি-৭ শীর্ষ বৈঠকের একান্ত অবসরে কোরিয়া সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট মিঃ ইয়ূন সুক ইয়েল-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ভারত ও কোরিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন তাঁরা। দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরও জোরদার করে তোলা যায়, সে সম্পর্কেও দুই নেতার মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিশেষত, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, তথ্যপ্রযুক্তির হার্ডওয়্যার উৎপাদন, ডিফেন্স, সেমি-কন্ডাক্টর্স এবং সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে কিভাবে আরও প্রসারিত করা সম্ভব, সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয় তাঁদের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ও কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের এটি হল ৫০তম বার্ষিকী। এই বিষয়টিকে মনে রেখে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করে তোলার বিষয়ে সহমত পোষণ করেন।

জি-২০-র মঞ্চে ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট ইয়ূন সুক ইয়েল। এক্ষেত্রে ভারতের প্রচেষ্টাকে আন্তরিকভাবে সমর্থন জানানোর প্রতিশ্রুতিও দেন তিনি। এ বছর সেপ্টেম্বর মাসে জি-২০ নেতৃবৃন্দের শীর্ষ বৈঠককালে প্রেসিডেন্ট ইয়ূন-এর ভারত সফরে তিনি বিশেষভাবে আগ্রহী বলে জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে ভারতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য কোরিয়া সাধারণতন্ত্রের প্রচেষ্টাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী।

আঞ্চলিক ক্ষেত্রের বিভিন্ন উন্নয়ন নিয়েও মতবিনিময় ঘটে দুই বিশ্ব নেতার মধ্যে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi reviews projects with investment of Rs 30,000 crore under PRAGATI meeting

Media Coverage

PM Modi reviews projects with investment of Rs 30,000 crore under PRAGATI meeting
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam emphasizing on mutual learning and listening
August 26, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam highlighting the virtues of mutual learning and listening. He remarked that those who are eager to learn and listen to one another are praised by the wise are free from selfish pursuits and ulterior motives, and they prosper in happiness in every way:

"ज्ञानवृद्धाः प्रशंसन्ति शुश्रूषन्तः परस्परम्।

विनिवृत्ताभिसन्धानाः सुखमेधन्ति सर्वशः॥"

The Prime Minister posted on X:

ज्ञानवृद्धाः प्रशंसन्ति शुश्रूषन्तः परस्परम्।

विनिवृत्ताभिसन्धानाः सुखमेधन्ति सर्वशः॥