প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নরওয়ের অসলোতে তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী মহামান্যা ক্রিস্টুন ফ্রস্টাডোট্টিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী ফ্রস্টাডোট্টির দায়িত্ব গ্রহণের পর এটি ছিল দুই নেতার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী মোদি আইসল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবার জন্য প্রধানমন্ত্রী ফ্রস্টাডোট্টিরকে অভিনন্দন জানান।
দুই নেতা বিশেষ করে ভারত-ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন (ইএফটিএ) বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (টিইপিএ) কার্যকর হওয়ার প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে মতবিনিময় করেন।
উভয় নেতা একমত হন যে, টিইপিএ বাণিজ্য, বিনিয়োগ এবং উৎপাদন সহযোগিতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্ভাবনাকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে।

দুই নেতা ভূ-তাপীয় শক্তি, মৎস্য, উদ্ভাবনী প্রযুক্তি, সৃজনশীল অর্থনীতি, সংস্কৃতি, পর্যটন, গতিশীলতা এবং দু- দেশের জনগণের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করেন। এছাড়াও তাঁরা মেরুপ্রদেশীয় গবেষণায় সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।
প্রধানমন্ত্রী মোদি পারস্পরিক সুবিধাজনক সময়ে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
Had a wonderful meeting with Prime Minister Kristrún Frostadóttir of Iceland. India deeply values the friendship with Iceland. We talked about ways to improve ties in areas such as clean energy, fisheries, sustainability, geothermal energy, carbon capture and storage and more.… pic.twitter.com/OJEsVQ6Wzm
— Narendra Modi (@narendramodi) May 19, 2026
Ég átti góðan fund með forsætisráðherra Íslands, Kristrúnu Frostadóttur. Indland metur mikils vináttu sína við Ísland. Við ræddum leiðir til að efla samstarf umræddra landa á hinum ýmsu sviðum eins og hreinni orku, sjávarútvegi, sjálfbærni, jarðhita, kolefnisföngun og geymslu, og… pic.twitter.com/PF665xzBpj
— Narendra Modi (@narendramodi) May 19, 2026


