প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ অসলোতে তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশ নেবার পাশাপাশি ডেনমার্কের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মাননীয়া মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

 

দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেন এবং যৌথ কর্মসূচিতে অর্জিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। উভয় নেতা পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতা এবং উভয় দেশের সবুজ রূপান্তরকে এগিয়ে নিতে যৌথ প্রচেষ্টাকে অগ্রাধিকার দেন এবং ভারত-ডেনমার্ক সবুজ কৌশলগত অংশীদারিত্বে হওয়া অগ্রগতিকে স্বাগত জানান ।

২০২০ সালে সবুজ কৌশলগত অংশীদারিত্ব চালু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের আদান-প্রদানের কথা স্মরণ করে নেতারা নতুন ও উদীয়মান প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, উন্নত গবেষণা, স্টার্ট-আপ এবং শিক্ষাক্ষেত্রে বিনিময় আরও জোরদার করার সিদ্ধান্ত নেন। তাঁরা প্রতিরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রেও সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

 

প্রধানমন্ত্রী ডেনিশ সংস্থাগুলিকে গুজরাটের GIFT সিটিতে শাখা স্থাপনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী মোদি দ্রুত বিকাশশীল ভারতীয় অর্থনীতিতে সবুজ সমাধানের জন্য ডেনিশ প্রযুক্তিকে স্বাগত জানাতে ভারতের প্রস্তুতির কথা তুলে ধরেন।

 

জলসম্পদ ক্ষেত্রে নেতারা বারাণসীতে “স্মার্ট ল্যাবরেটরি অন ক্লিন রিভার্স” (SLCR) প্রতিষ্ঠায় ভারত ও ডেনমার্কের সফল সহযোগিতার কথা উল্লেখ করেন। এটি ভারত সরকার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি – বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে গৃহীত একটি অনন্য ত্রিপাক্ষিক প্রকল্প।

নেতারা গতিশীলতা অংশীদারিত্ব নিয়েও আলোচনা করেন।

 

এছাড়াও, দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী মোদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ডেনমার্কের বর্তমান মেয়াদের সাফল্য কামনা করেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity

Media Coverage

PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 17 অগাস্ট 2026
August 17, 2026

India Ascendant: Citizens Hail PM Modi's Vision and India’s Multi-Sectoral Growth