ভারত এমন একটি দেশ, যেখানে নির্বাচন কমিশন নোটিস পাঠাতে পারে, আধিকারিকদের বদলিও করতে পারে। আমাদের নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা অনেক দেশের কাছেই অনুকরণযোগ্য: প্রধানমন্ত্রী মোদীর উদ্ধৃতি
পেহলে দেশ, ফির দল... আমাদের সমস্ত কর্যকর্তাদের জন্য এটি বিজেপির মন্ত্র: প্রধানমন্ত্রী মোদীর উদ্ধৃতি
এই আজাদি কা অমৃত মহোৎসবে আমরা কি সংকল্প নিতে পারি, প্রতিটি বুথে আমাদের নিশ্চিত করতে হবে ৭৫ শতাংশ ভোটিং?: কার্যকর্তাদের উদ্দেশে বলেছেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নমো অ্যাপের মাধ্যমে গুজরাটের পেজ সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। জাতীয় ভোটার দিবসে ভারতের জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আজ জাতীয় ভোটার দিবস। আমি এই দিনে বিশেষ করে একবিংশ শতাব্দীতে যাঁদের জন্ম, তাঁদের অভিনন্দন জানাই। ভারতের নির্বাচন কমিশন আজ গোটা বিশ্বের জন্য একটি বেঞ্চমার্ক। আমাদের মানুষকে ভোট দিতে উৎসাহিত করতে হবে"।

বিজেপি কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী মোদী তাঁদের প্রশ্ন করেন, এই আজাদি কা অমৃত মহোৎসবে আমরা কি সংকল্প নিতে পারি, প্রতিটি বুথে আমাদের নিশ্চিত করতে হবে ৭৫ শতাংশ ভোটিং?"

প্রধানমন্ত্রী মোদী বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে রয়েছে টিকাকরণ অভিযান, প্রযুক্তি সংক্রান্ত সমস্যা, আম্বাজি, সৌর বিদ্যুৎ প্রকল্প, কচ্ছের উন্নয়ন ইত্যাদি।

বড়োদরা জেলার শৈলেশ পাঞ্চালের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, তিনি সচেতন ছিলেন যে করোনার সময়ে বিজেপি কর্মীরা সাহায্য করেছিলেন। তিনি তাঁকে প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও প্রশ্ন করেন। এর জবাবে পাঞ্চাল বলেন, "আমরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এবং তাদের বিশেষ চাহিদা পূরণের জন্য আমরা বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং মেসেজিং গ্রুপ তৈরি করেছি"।

এছাড়া, তিনি বলেন, "পেহলে দেশ, ফির দল... আমাদের সমস্ত কর্যকর্তাদের জন্য এটি বিজেপির মন্ত্র"। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, রাজ্যের সমস্ত পান্না প্রধানদের পান্নায় উপস্থিত প্রতিটি সদস্যকে জানার চেষ্টা করা উচিত এবং নির্বাচন হোক বা না হোক তাঁদের সঙ্গে পরিবারের মতো আচরণ করা উচিত।

প্রধানমন্ত্রী মোদী সমস্ত পান্না প্রধানকে একসঙ্গে বসে ‘মন কি বাত’ শোনার আহ্বান জানিয়েছেন। তিনি একজন কার্যকর্তাকে সমস্ত পান্না প্রধানের  মন কি বাত শোনার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে তাঁর সঙ্গে শেয়ার করতে বলেছেন।

প্রধানমন্ত্রী ক্ষুদ্র অনুদানের জন্য পান্না প্রধানদের অনুরোধ করেছেন, পার্টি তহবিলে অল্প পরিমাণ অর্থ দান করার জন্য। তিনি আরও বলেন, "'কমল পুষ্প' নমো অ্যাপে একটি উদ্ভাবনী ক্যাম্পেইন। আমি পান্না প্রধানদের অনুরোধ করছি যাঁরা সমাজসেবা করেছেন, তাঁদের অনুপ্রেরণামূলক কাহিনী সংগ্রহ করার"। প্রধানমন্ত্রী মোদী অপুষ্টি কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং অন্যান্য সমস্যাগুলি নির্মূল করার জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। 
 
Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Led by iPhones, India sees highest Q1 smartphone exports by value

Media Coverage

Led by iPhones, India sees highest Q1 smartphone exports by value
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 জুলাই 2026
July 29, 2026

Aatmanirbhar & Eco-Conscious: PM Modi’s Record of Results in Conservation, Banking, Exports & Beyond