প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোয়াড লিডার্সদের শীর্ষ সম্মেলনের ফাঁকে  গতকাল ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মাননীয় স্কট মরিসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। করোনা পরবর্তী সময়ে দু দেশের শীর্ষ নেতার মধ্যে এটাই ছিল প্রথম বৈঠক। এর আগে ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল মাধ্যমে ২০২০ সালের ৪ জুন দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। যখন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বিশেষ পথে উন্নীত হয়েছিল।

এদিনের বৈঠকে দু দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং বিশ্বের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। ভারত ও অস্ট্রেলিয়ার বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে সাম্প্রতিক বৈঠক নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।

দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি নিয়ে দু'দেশের নেতা সন্তোষ প্রকাশ করেন।

জলবায়ু পরিবর্তনের বিষয়টি জরুরি ভিত্তিতে মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে আরো বেশি করে আলোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। দু দেশের প্রধানমন্ত্রী ক্লিন টেকনোলজির সম্ভাবনার কথা আলোচনা করেন।

অতিমারি পরবর্তী পর্যায় কে কাটিয়ে উঠতে উভয় দেশকে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন।

উভয় নেতা অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ও সামাজিক  বিকাশে প্রবাসী ভারতীয়দের অবদানের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মহামান্য স্কট মরিসনকে ভারত সফরের জন্য পুনরায় আমন্ত্রণ জানিয়েছেন।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
'Make a GRWM video in handloom': PM Narendra Modi urges Indians to celebrate National Handloom Day in new Instagram reel

Media Coverage

'Make a GRWM video in handloom': PM Narendra Modi urges Indians to celebrate National Handloom Day in new Instagram reel
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
প্রধানমন্ত্রী নিঃস্বার্থ সেবার চেতনার উপর জোর দিয়ে সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন
August 07, 2026

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে শেয়ার করেছেন। সুভাষিতম-টিকে নিঃস্বার্থ সেবার গুণ ও কোনও প্রতিদান প্রত্যাশা না করে অন্যের কল্যাণে কাজ করার মহৎ আদর্শ তুলে ধরা হয়েছে।
"किं चन्द्रमाः प्रत्युपकारलिप्सया करोति गोभिः कुमुदावबोधनम्।
स्वभाव एवोन्नतचेतसां सतां परोपकारव्यसनं हि जीवितम्॥"
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্টে বলেছেন,
"किं चन्द्रमाः प्रत्युपकारलिप्सया करोति गोभिः कुमुदावबोधनम्।
स्वभाव एवोन्नतचेतसां सतां परोपकारव्यसनं हि जीवितम्॥"