প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লোকমান্য তিলকের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, সাহসিকতা, সংগ্রাম এবং স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান দেশবাসীকে সবসময় উদ্বুদ্ধ করবে।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন :
“ পূর্ণ স্বরাজের দাবীতে বিদেশী শাসনকে টলিয়ে দিতে সার্থক দেশের অমর সন্তান লোকমান্য তিলকের জন্মজয়ন্তীতে কোটি কোটি প্রণাম জানাই। তাঁর সাহস, সংগ্রাম ও স্বাধীনতা আন্দোলনে অবদানের কথা দেশবাসী সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
पूर्ण स्वराज की मांग से विदेशी हुकूमत की नींव हिलाने वाले देश के अमर सेनानी लोकमान्य तिलक को उनकी जन्म-जयंती पर कोटि-कोटि नमन। आजादी के आंदोलन में उनके साहस, संघर्ष और समर्पण की कहानी देशवासियों को सदा प्रेरित करती रहेगी।
— Narendra Modi (@narendramodi) July 23, 2023


