প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।
এক্স সমাজমাধ্যমে শ্রী মোদী বলেছেন;
“প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর জির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। এই বছর তাঁর জন্ম শতবার্ষিকীর শুরু। ন্যায়পরায়ণ এবং সমৃদ্ধ ভারত গড়ে তুলতে তাঁর স্বপ্ন চরিতার্থ করার প্রতি আমাদের দায়বদ্ধতা ব্যক্ত করার এটাই উপযুক্ত সময়। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সাহস, সংকল্প এবং দায়বদ্ধতার গুণাবলী সম্পন্ন জননেতা হিসেবে চন্দ্রশেখর জি স্মরণীয়। ভারতের মাটির সঙ্গে গভীর সম্পর্কযুক্ত, দেশের সাধারণ নাগরিকদের আশা-আকাঙ্কার প্রতি তিনি ছিলেন অনুভূতিশীল। চন্দ্রশেখর জি সারল্য ও জনজীবনে স্বচ্ছতা নিয়ে এসেছিলেন। তাঁর সঙ্গে সাক্ষাতে দেশের উন্নয়ন নিয়ে মত বিনিময়ের সুযোগ হয়েছে আমার। দেশের তরুণ সম্প্রদায়কে ভারতের অগ্রগতিতে তাঁর চিন্তা-ভাবনা ও প্রয়াস নিয়ে আরও বেশি অধ্যয়নের জন্য আমি আহ্বান জানাচ্ছি।”
Tributes to former Prime Minister Chandra Shekhar Ji on his birth anniversary. This year marks the start of his 100th birth anniversary and is a time to reiterate our commitment to realising his vision for a prosperous and just India. Chandra Shekhar Ji is remembered as a mass… pic.twitter.com/Cf5P8k9n5I
— Narendra Modi (@narendramodi) April 17, 2026


