রানী ভেলু নাচিয়ারের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের অন্যতম সাহসী যোদ্ধা হিসেবে স্মরণীয় এবং সাহস ও কৌশলগত দক্ষতার প্রতীক এই কিংবদন্তী রানীকে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে রানী ভেলু নাচিয়ার ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং নিজেদের শাসন করার ক্ষেত্রে ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। সুশাসন ও সাংস্কৃতিক গর্বের প্রতি তাঁর অবিচল অঙ্গীকার জাতিকে অনুপ্রাণিত করে চলেছে।

শ্রী মোদী জোর দিয়ে বলেন যে তাঁর আত্মত্যাগ এবং দূরদর্শী নেতৃত্ব দেশের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে এবং ভারতের অগ্রযাত্রায় সাহস ও দেশপ্রেমের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

এক্স-হ্যান্ডেলে একটি আলাদা পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন:

“রানী ভেলু নাচিয়ারের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তিনি ভারতের অন্যতম সাহসী যোদ্ধা হিসেবে স্মরণীয়, যিনি সাহস ও কৌশলগত দক্ষতার প্রতীক ছিলেন। তিনি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং নিজেদের শাসন করার জন্য ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। সুশাসন ও সাংস্কৃতিক গর্বের প্রতি তাঁর অঙ্গীকারও প্রশংসনীয়। তাঁর আত্মত্যাগ এবং দূরদর্শী নেতৃত্ব দেশের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।

 

 

“ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்.”

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
After Modi's Push For Domestic Tourism, Here Are 8 Places Seeing A Surge

Media Coverage

After Modi's Push For Domestic Tourism, Here Are 8 Places Seeing A Surge
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 25 মে 2026
May 25, 2026

Economic Powerhouse Meets Compassionate Leadership: India’s Rise Under PM Narendra Modi