প্রত্যেক নর্ডিক দেশের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা, 
সংবাদমাধ্যমের বন্ধুরা, 
আপনাদের সকলকে নমস্কার জানাই! 

ভারত-নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে আজ আমি আনন্দিত। প্রথমেই, এই শীর্ষ সম্মেলন আহ্বান করার জন্য আমি নরওয়ের প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি এখানে উপস্থিত প্রত্যেক নর্ডিক নেতাকে স্বাগত জানাই।
 
গণতন্ত্র, আইনের শাসন এবং বহুপাক্ষিকতার প্রশ্নে অভিন্ন অঙ্গীকার আমাদেরকে স্বাভাবিক অংশীদার করে তোলে। আর প্রযুক্তি ও সুস্থায়ী উন্নয়নে আমাদের অগ্রাধিকারগুলি একই হওয়ায়, আমাদের সম্পর্ক সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে ওঠে। একারণেই, আট বছর আগে, নর্ডিক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে প্রাণবন্ত করতে এবং সেই সম্পর্ককে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে, আমরা এই ব্যবস্থাপনাটি গড়ে তুলেছি।
 
বন্ধুরা, 

আমি অত্যন্ত আনন্দিত  বিগত কয়েক বছর ধরে  আমাদের সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ১০ বছরে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে।  

 

নর্ডিক দেশগুলির বিনিয়োগ তহবিলও ভারতের দ্রুত উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে। গত এক দশকে নর্ডিক দেশগুলির ভারতে বিনিয়োগ প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 
 
দ্রুত বর্ধনশীল ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ শুধু ভারতের অর্থনৈতিক উন্নয়নেই অবদান রাখেনি, নর্ডিক দেশগুলির অর্থনীতিতেও ভারত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে। এই শক্তিশালী ভিতের ওপর দাঁড়িয়ে, আমরা সম্প্রতি আমাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছি। 

বন্ধুগণ,  

২০২৫ সালের অক্টোবর থেকে আমরা নরওয়ে, আইসল্যান্ড এবং অন্যান্য ইএফটিএ দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়ন করেছি। আর মাত্র কয়েক মাস আগে আমরা ভারত-ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি।  ডেনমার্ক, ফিনল্যান্ড এবং সুইডেনও এই চুক্তির শরীক। এই উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্য চুক্তিগুলির মাধ্যমে আমরা ভারত ও নর্ডিক দেশগুলির সম্পর্কের ক্ষেত্রে  নতুন এক স্বর্ণযুগের সূচনা করছি।   

বন্ধুগণ,  

আমরা আজ ভারত-নর্ডিক
 সম্পর্ককে একটি পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি। এই পরিবেশবান্ধব প্রযুক্তি অংশীদারিত্বের মাধ্যমে আমরা আইসল্যান্ডের জিও-থার্মাল শক্তি ও মৎস্যচাষ, নরওয়ের মহাসাগরীয় অর্থনীতি বা ব্লু ইকোনমি ও সুমেরু অঞ্চল সহ প্রত্যেকটি নর্ডিক দেশের সামুদ্রিক ও সুস্থায়ী উন্নয়নের দক্ষতাকে বিশাল ভারতের সঙ্গে একত্রিত করে সমগ্র বিশ্বের জন্য একটি উন্নততর ভবিষ্যৎ নিশ্চিত করব।   

আর আমাদের মধ্যে এই অনন্য কৌশলগত অংশীদারিত্ব গঠনের মাধ্যমে, আমরা সুইডেনের অত্যাধুনিক উৎপাদন ও প্রতিরক্ষা, ফিনল্যান্ডের টেলিকম ও ডিজিটাল প্রযুক্তি এবং ডেনমার্কের সাইবার নিরাপত্তা ও স্বাস্থ্য-প্রযুক্তিকে ভারতের প্রতিভার সঙ্গে যুক্ত করে সমগ্র বিশ্বের জন্য বিভিন্ন সমস্যার নির্ভরযোগ্য সমাধান তৈরি করব। 

বন্ধুগণ,  

ভারত-নর্ডিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো আমাদের বিস্তারিত গবেষণা ও উদ্ভাবনমূলক কাজে পারস্পরিক সম্পর্ক। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে, আমরা একসঙ্গে বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং স্টার্ট-আপ মাধ্যমে এই সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছে । আমরা সুমেরু অঞ্চলে মেরু সংক্রান্ত
গবেষণায় আমাদের সহযোগিতা আরও নিবিড় করব এবং ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে দক্ষতা উন্নয়ন ও প্রতিভার আদান-প্রদানের নতুন সুযোগ নিশ্চিত করব।

বন্ধুগণ,   
 
আমরা আজ সকলে আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আমাদের মতামত আদানপ্রদান করেছি। পৃথিবী জুড়ে উত্তেজনা ও সংঘাতের এই যুগে, ভারত এবং নর্ডিক দেশগুলি একটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষে কথা বলবো। ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, আমরা যে কোন সংঘর্ষের দ্রুত অবসান ও শান্তির উদ্যোগকে সমর্থন করে যাব।  

বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজনীয় এবং জরুরি ─ এ বিষয়ে আমরা সহমত।  আর সন্ত্রাসবাদের বিষয়ে আমাদের একটি সুস্পষ্ট ও ঐক্যবদ্ধ অবস্থান রয়েছে: কোনো আপোস নয়। কোনো দুমুখো নীতি নয়। 

সুধীবৃন্দ,  

যদিও আমরা সবাই আলাদা আলাদা ভাষায় কথা বলি, তবুও আমাদের সহজাত অংশীদারিত্বকে তুলে ধরতে কখনও কখনও একটি মাত্র শব্দই যথেষ্ট। আজ আমি 'সম্পর্ক' শব্দটি বেশ কয়েকবার ব্যবহার করেছি। অনেক নর্ডিক ভাষায় 'সম্পর্ক' শব্দটির অর্থ হলো সংযোগ, সম্পর্ক, বন্ধন। হিন্দিতেও 'সম্পর্ক' শব্দটির অর্থ একই।

এটি শুধু শব্দের সাদৃশ্য নয়। এর মাধ্যমে আমাদের চিন্তাভাবনার নৈকট্যকে প্রতিফলিত করে। আসুন আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলি এবং ভারত-নর্ডিক অংশীদারিত্বকে যৌথ সমৃদ্ধি, উদ্ভাবন এবং ভবিষ্যতের চাহিদা অনুযায়ী একটি সুস্থায়ী মডেল হিসেবে গড়ে তুলি।

অনেক অনেক ধন্যবাদ।   

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity

Media Coverage

PM Modi’s FTA push: Why India’s MSMEs now have a bigger export opportunity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 17 অগাস্ট 2026
August 17, 2026

India Ascendant: Citizens Hail PM Modi's Vision and India’s Multi-Sectoral Growth