প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পোল্যান্ডের বিশিষ্ট ভারততত্ত্ববিদদের সঙ্গে দেখা করেন। 

এদের মধ্যে রয়েছেন প্রফেসর মারিয়া ক্রিস্টোফার বায়ারস্কি। তিনি সংস্কৃতে সুপন্ডিত এবং ওয়ারশ বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি ভারতে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার সামলেছেন। ২০২২-এর মার্চে তাঁকে পদ্মশ্রী-তে সম্মানিত করে ভারত সরকার। 

এই তালিকায় রয়েছেন প্রফেসর মণিকা ব্রোয়ার্সজিক – যিনি হিন্দিতে সুপন্ডিত এবং অ্যাডাম মিস্কিউইজ বিশ্ববিদ্যালয়ে এশিয়ান স্টাডিজ বিভাগের প্রধান। ২০২৩-এর ফেব্রুয়ারিতে ফিজিতে দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মেলনে তাঁকে বিশ্ব হিন্দি সম্মান প্রদান করা হয়।

 

এছাড়াও ভারতীয় দর্শনে সুপন্ডিত প্রফেসর হালিনা মার্লেউইজ এবং ভারততত্ত্ব নিয়ে কর্মরত প্রফেসর ডানুটা স্টাসিক এবং প্রফেসর প্রেজমিলশ্ল জুরেখের সঙ্গেও প্রধানমন্ত্রীর কথা হয়। 

অষ্টাদশ শতক থেকেই পোল্যান্ডে ভারততত্ত্ব নিয়ে চর্চা চলছে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's crude supply secure, LPG production increased: Hardeep Puri

Media Coverage

India's crude supply secure, LPG production increased: Hardeep Puri
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 13 মার্চ 2026
March 13, 2026

Resilient India Under PM Modi: Diplomatic Mastery, Youth Power, and Unstoppable Progress