প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্যাঙ্ককে থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন শিয়াওয়াত্রার সঙ্গে দেখা করেছেন। 

 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেনঃ

“থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। শাসন এবং নীতি প্রণয়নের বিষয়ে তাঁর প্রগাঢ় অভিজ্ঞতা রয়েছে। তিনি ভারতের ঘনিষ্ঠ বন্ধুও বটে, তাঁর সঙ্গে অটলজির অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল।


ভারত-থাইল্যান্ড সহযোগিতা এবং এর থেকে আমাদের দুদেশের মানুষ কীভাবে উপকৃত হতে পারে, তা নিয়ে আমাদের মধ্যে বিশদে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রের অপার সম্ভাবনা নিয়েও আমরা মতবিনিময় করেছি।


@ThaksinLive”