These infrastructure projects will boost energy access, improve connectivity and create thousands of jobs for the youth of Tamil Nadu: PM
Today Indian Oil Corporation’s Lube Blending Plant in Chennai is being dedicated to the nation ,this is one of the world’s largest facilities of its kind: PM
We are inaugurating rural roads today that span three hundred and seventy kilometres, Overall each road lifts the rural economy and increases Ease of Living: PM
Several new train services are being flagged off ,these will increase tourism, boost the local economy and create many jobs for the youth: PM
Our goal is to create a developed Tamil Nadu for a Developed India: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ঐতিহাসিক শহর ত্রিচি সফর করেন। সফরকালে তিনি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলি তামিলনাড়ুর অর্থনীতি এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটাবে। পরিবেশবান্ধব জ্বালানী, পেট্রোলিয়াম সংক্রান্ত প্রকল্প এবং মহাসড়ক রেল ও গ্রামীন সড়ক সড়কের মতো যোগাযোগ প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী, যেগুলি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৫,৬৫০ কোটি টাকা। এই উপলক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী বলেন, “এই প্রকল্পগুলি তালিমনাড়ুর যোগাযোগ ব্যবস্থায় মানোন্নয়ন ঘটাবে, রাজ্যের মানুষ আরও বেশি পরিবেশবান্ধব জ্বালানী পাবেন এবং হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি হবে”। 

 

প্রধানমন্ত্রী ভারত পেট্রোলিয়ামে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের শিলান্যাস করে বলেছেন, ৩,৭০০ কোটি টাকার এই প্রকল্পটি পাইপ লাইনের মাধ্যমে নীলগিরি ও এরোড জেলায় প্রায় ৯ লক্ষ পরিবার এবং বহু বাণিজ্যিক সংস্থাকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে। এই প্রকল্পের পরিবেশগত ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, “এই প্রকল্পটি পরিবেশে ইতিবাচক প্রভাব বিস্তার করবে। মাত্র ৮ বছরে চার কোটি গাছ লাগালে যে সুফল পাওয়া যায়, তা এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে”।  

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনরে চেন্নাই-এর ল্যুব্রিক্যান্ট মিশ্রণের একটি কারখানা জাতির উদ্দেশে উৎসর্গ করে শ্রী মোদী বলেন, এই কারখানাটি মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, বিশ্বে এধরণের বৃহৎ প্রকল্প খুব কমই রয়েছে। এই কারখানা থেকে উৎপাদিত ল্যুব্রিক্যান্ট তামিলনাড়ু ছাড়াও অন্য রাজ্যের চাহিদা পূরণ করবে। “স্থানীয় স্তরে ল্যুব্রিক্যান্টের উৎপাদন বৃদ্ধির ফলে আমদানি নির্ভরতা কমবে এবং দেশের অর্থ সাশ্রয় হবে” ।

 

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় শ্রী মোদী মোট ৩৭০ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়কের উদ্বোধন করেছেন। এই প্রকল্পগুলি গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন ঘটাবে। সংশ্লিষ্ট অঞ্চলের নাগরিকরা স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং তাঁদের উৎপাদিত পণ্যকে আরও সহজে বাজারকে পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন। এরফলে, গ্রামীণ অর্থনীতি মূল ধারার অর্থনীতির সঙ্গে যুক্ত হবে। “প্রতিটি সড়ক গ্রামী্ণ অর্থনীতির বিকাশ ঘটাবে এবং সহজ জীবনযাত্রা নিশ্চিত করবে।”

শ্রী মোদী এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসঙ্গ  উল্লেখ করে গঙ্গাইকোন্ডা চোলাপূরমে একটি নতুন হাইওয়ে বাইপাস প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পটি ইউনেসকো স্বীকৃত সম্রাট রাজেন্দ্র চোলের সুবিশাল মন্দিরকে রক্ষা করতে সহায়ক হবে। পবিত্র এই স্থানটি যানজট মুক্ত হবে। ফলস্বরূপ এই সৌধ এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত হবে। নতুন এই পরিকাঠামো প্রসঙ্গে তিনি বলেন, “অর্থাৎ সকলের জন্য আরও বেশি নিরাপত্তা সুনিশ্চিত হবে।” 

তাঁর ভাষণের শেষে প্রধানমন্ত্রী রাজ্যের পরিবহন ক্ষেত্রের দ্রুত আধুনিকীকরণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, অমৃত ভারত প্রকল্পের আওতায় সম্প্রতি ৮টি নতুন স্টেশনের আধুনিকীকরণ ও পুনরুন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে।  আজ নাগারকয়েল, কোয়েমবাটুর, রামেশ্বরম, তিরুনেলভেলি, মায়িলাডুথুরাই, কারাইকুড়ির মতো গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে নতুন রেল পরিষেবার সূচনা হয়েছে। এরফলে, স্থানীয়স্তরে ব্যবসা বাণিজ্য এবং পর্যটন শিল্পের প্রসার ঘটবে। রাজ্যের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে  তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলে্ছেন, “আমরা রাজ্যের উন্নয়নের জন্য দিন-রাত কাজ করে চলেছি এবং আগামীদিনেও তা করব।” 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indias wind turbine exports jumped 50% in FY26, further growth expected: IWTMA CEO

Media Coverage

Indias wind turbine exports jumped 50% in FY26, further growth expected: IWTMA CEO
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 9 সেপ্টেম্বর 2026
September 09, 2026

Viksit Bharat Express: How PM Modi’s Reforms Are Supercharging India’s Economy and Infrastructure