I feel blessed that I could pray at the Ramanathaswamy Temple today: PM
The new Pamban Bridge to Rameswaram brings technology and tradition together: PM
Today, mega projects are progressing rapidly across the country: PM
India's growth will be significantly driven by our Blue Economy and the world can see Tamil Nadu's strength in this domain: PM
Our government is continuously working to ensure that the Tamil language and heritage reach every corner of the world: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর রামেশ্বরমে ৮,৩০০ কোটি টাকা মূল্যের একাধিক রেল ও সড়ক প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এর আগে তিনি ভারতের প্রথম ভার্টিকাল লিফ্ট সি ব্রিজ-পামবন রেল সেতুর উদ্বোধন করেন এবং সড়ক সেতু থেকে একটি ট্রেন এবং জাহাজের যাত্রার সূচনা করেন ও সাক্ষী থাকেন সেতুটির কাজের। তিনি রামেশ্বরমে রামনাথস্বামী মন্দিরে দর্শন এবং পুজো করেন। অনুষ্ঠানে সমাবেশে শ্রী মোদী বলেন, আজ শ্রী রাম নবমীর পবিত্র দিন। তিনি বলেন, আজ কিছু আগে অযোধ্যায় চোখ ধাঁধানো রাম মন্দিরে সূর্যের স্বর্গীয় আভা, রামলালাকে মহান তিলক পরিয়েছে। তিনি বলেন, “ভগবান শ্রী রামের জীবন এবং তাঁর আমলের সুশাসনের অনুপ্রেরণা দেশ গঠনের উল্লেখযোগ্য ভিত্তি।” তিনি এও বলেন, তামিলনাড়ুর সঙ্গম-যুগের সাহিত্যেও ভগবান শ্রীরামের উল্লেখ আছে। তিনি রামেশ্বরমের পবিত্র ভূমি থেকে শ্রীরাম নবমী উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

শ্রী মোদী বলেন, “আজ রামনাথস্বামী মন্দিরে প্রার্থনা করে নিজেকে আশীর্বাদধন্য মনে করছি।” তিনি বলেন, আজকের এই বিশেষ দিনে তাঁর সুযোগ হয়েছে ৮,৩০০ কোটি টাকা মূল্যের উন্নয়ন প্রকল্প হস্তান্তর করার। তিনি জোর দিয়ে বলেন, যে এই রেল এবং সড়ক প্রকল্পগুলি তামিলনাড়ুতে উল্লেখযোগ্যভাবে যোগাযোগ বৃদ্ধি করবে। এই রূপান্তরকারী উদ্যোগগুলির জন্য তামিলনাড়ুর মানুষকে তিনি অভিনন্দন জানান।

 

ভারতরত্ন ডঃ কালাম যাঁর জীবন দেখিয়েছে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা একে অন্যের পরিপূরক, তাঁর জন্মভূমি রামেশ্বরম জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “রামেশ্বরমে নতুন পামবন সেতু প্রযুক্তি এবং ঐতিহ্যের মিলনের প্রতীক।” তিনি বলেন, কয়েক হাজার বছরের পুরনো শহর এখন একবিংশ শতাব্দীর আশ্চর্য প্রযুক্তির দ্বারা যুক্ত হল। তিনি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য ইঞ্জিনিয়ার এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, এই সেতু ভারতের প্রথম ভার্টিকাল লিফ্ট রেলওয়ে সি ব্রিজ। ফলে বড় বড় জাহাজ এর নীচ দিয়ে চলতে পারবে, ট্রেনযাত্রা আরও দ্রুত হবে। তিনি এই সূত্রে একটি ট্রেন এবং একটি জাহাজের যাত্রার সূচনা করার উল্লেখ করে তামিলনাড়ুর মানুষকে এই স্মরণীয় প্রকল্পের জন্য অভিনন্দন জানান।

বহু যুগ ধরে এই সেতুর দাবি ছিল জানিয়ে শ্রী মোদী বলেন, মানুষের আশীর্বাদে এই কাজ সম্পন্ন হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পামবন সেতু সহজে ব্যবসা এবং সহজে যাত্রার সুবিধা করে দেবে। কয়েক লক্ষ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন ট্রেন পরিষেবা রামেশ্বরম থেকে চেন্নাই এবং দেশের অন্য প্রান্তে যোগাযোগ বৃদ্ধি করবে। তামিলনাড়ুতে বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটবে। পাশাপাশি তরুণদের জন্য নতুন কর্মসংস্থান এবং ব্যবসা করার সুবিধা হবে।

দেশের চমকপ্রদ পরিকাঠামো দ্রুত অগ্রগতিতে একটি প্রধান কারণ জানিয়ে শ্রী মোদী বলেন, “গত ১০ বছরে ভারতের অর্থনীতি দ্বিগুণ হয়েছে।” তিনি বলেন, গত দশকে রেল, সড়ক, বিমান বন্দর, বন্দর, বিদ্যুৎ, জল, গ্যাস পাইপলাইনের মতো পরিকাঠামোর জন্য বাজেট প্রায় ৬ গুণ বাড়ানো হয়েছে। উত্তর দিকে জম্মু-কাশ্মীরে বিশ্বের উচ্চতম রেল সেতু নির্মাণের উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে দেশজুড়ে বড় বড় প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।” তিনি বলেন, পশ্চিমে মুম্বইতে দেশের দীর্ঘতম সমুদ্র সেতু, অটল সেতু আছে। পূর্বে অসমের বগিবিল সেতু অগ্রগতির সাক্ষী। আবার দক্ষিণে পামবন সেতু বিশ্বের গুটিকয়েক ভার্টিকাল লিফ্ট সেতুর অন্যতম। প্রধানমন্ত্রী বলেন, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের কাজা প্রায় শেষ হওয়ার মুখে। দেশের প্রথম বুলেট ট্রেনের কাজও এগিয়ে চলেছে। সেইসঙ্গে বন্দে ভারত, অমৃত ভারত এবং নমো ভারতের মতো আধুনিক ট্রেনগুলি রেল নেটওয়ার্ককে আরও আধুনিক করে তুলেছে।

 

দেশের প্রত্যকটি অঞ্চল একে অপরের সঙ্গে যুক্ত থাকার ওপর জোর দিয়ে শ্রী মোদী বলেন, প্রত্যেকটি উন্নত দেশ বা অঞ্চলের এটাই দস্তুর। তিনি বলেন, ভারতের প্রতিটি রাজ্য যখন একে অপরের সঙ্গে ভালোভাবে যুক্ত হয়ে যাবে তখন দেশের সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করা যাবে। তিনি বলেন, এই যোগাযোগের ফলে তামিলনাড়ু সহ দেশের প্রত্যেকটি অঞ্চল উপকৃত হচ্ছে।

তামিলনাড়ুর উন্নতি হলে ভারতের উন্নতি দ্রুত হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “উন্নত দেশ হওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাপথে তামিলনাডু় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।” তিনি জোর দিয়ে বলেন, ২০১৪-র পূর্বের তুলনায় গত দশকে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর উন্নয়নে ৩ গুণ বেশি বরাদ্দ করেছে। এই অতিরিক্ত তহবিল তামিলনাড়ুর অর্থনৈতিক এবং শিল্পের ক্ষেত্রে বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। 

ভারত সরকারের কাছে তামিলনাড়ুর পরিকাঠামো উন্নয়ন অগ্রাধিকার পায় জানিয়ে শ্রী মোদী বলেন, গত দশকে তামিলনাড়ুর জন্য রেল বাজেট ৭ গুণের বেশি বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, ২০১৪-র আগে তামিলনাড়ুর রেল প্রকল্পগুলি বছরে মাত্র ৯০০ কোটি টাকা পেত। সেখানে এ বছর তামিলনাড়ুর জন্য রেল বাজেট ৬০০০ কোটি টাকা পেরিয়ে গেছে। তিনি আরও বলেন, ভারত সরকার তামিলনাড়ুতে রামেশ্বরম সহ ৭৭টি রেল স্টেশনের আধুনিকীকরণ করছে। 

গত ১০ বছরে গ্রামীণ রাস্তা এবং সড়কের উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ থেকে কেন্দ্রীয় সরকারের সাহায্যে তামিলনাড়ুতে ৪০০০ কিলোমিটার সড়ক নির্মিত হয়েছে। চেন্নাই বন্দর পর্যন্ত উড়াল পথ এই অনন্য পরিকাঠামোর একটি উদাহরণ। তিনি আরও বলেন, আজ সড়কের জন্য শিলান্যাস এবং উদ্বোধন হওয়া প্রকল্পের মূল্য প্রায় ৮০০০ কোটি টাকা। তিনি বলেন, এইসব প্রকল্পগুলি তামিলনাড়ুর বিভিন্ন জেলার মধ্যে এবং অন্ধ্রপ্রদেশের সঙ্গেও যোগাযোগ বৃদ্ধি করবে।

 

প্রধানমন্ত্রী বলেন, চেন্নাই মেট্রোর মতো আধুনিক গণ-পরিবহণ ব্যবস্থা তামিলনাড়ুতে যাতায়াত সহজ করেছে। বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সৃষ্টি করছে ব্যাপক পরিকাঠামো উন্নয়ন।

গত দশকে ভারতের সামাজিক পরিকাঠামোয় রেকর্ড পরিমাণ লগ্নির উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই উদ্যোগ থেকে তামিলনাড়ুর কোটি কোটি পরিবার উপকৃত হয়েছে। তিনি বলেন, গত ১০ বছরে সারা দেশে গরিব পরিবারকে ৪ কোটির বেশি পাকাবাড়ি দেওয়া হয়েছে পিএম আবাস যোজনায়; তামিলনাড়ুতে ১২ লক্ষের বেশি পাকা বাড়ি তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, গত দশকে প্রায় ১২ কোটি গ্রামীণ পরিবার এই প্রথম নলবাহিত জল পেয়েছে, এরমধ্যে তামিলনাড়ুর বাসিন্দা ১ কোটি ১১ লক্ষ পরিবার।

আয়ুষ্মান ভারত কর্মসূচিতে তামিলনাড়ুতে ১ কোটির বেশি চিকিৎসা হয়েছে। ৮০০০ কোটি টাকা বেঁচেছে রাজ্যের পরিবারগুলির জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “নাগরিকদের গুণমানসম্পন্ন সুলভে চিকিৎসা দেওয়া সরকারের লক্ষ্য।” তিনি আরও বলেন তামিলনাড়ুতে ১৪০০র বেশি জন ঔষধি কেন্দ্র আছে যেখানে ওষুধ পাওয়া যায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে। এতে মানুষের ৭০০ কোটি টাকা বেঁচেছে।

শ্রী মোদী বলেন, তরুণ ভারতীয়দের আর ডাক্তার হওয়ার জন্য বিদেশে যেতে হবে না। এটা নিশ্চিত করতে চায় সরকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে তামিলনাড়ুতে ১১টি নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। তামিলনাড়ুর সরকারকে গরিব পরিবারের সন্তানদের জন্য তামিল ভাষায় মেডিকেল শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার আবেদন জানান তিনি।

পিএম কিষাণ সম্মান নিধিতে তামিলনাড়ুর ছোট কৃষকরা প্রায় ১২০০০ কোটি টাকা পেয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “করদাতাদের প্রত্যেকটি টাকা যাতে দরিদ্রতম মানুষের উপকারে লাগে, তা নিশ্চিত করাই সুপ্রশাসনের লক্ষ্য।” তিনি আরও বলেন যে, তামিলনাড়ুর কৃষকরা পিএম ফসল বীমা যোজনায় ১৪,৮০০ কোটি টাকা পেয়ে উপকৃত হয়েছে।

শ্রী মোদী বলেন, “ভারতের নীল অর্থনীতি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং এই ক্ষেত্রে তামিলনাড়ুর ক্ষমতা বিশ্ব স্বীকৃত।” তিনি তামিলনাড়ুর মৎস্যজীবী সম্প্রদায়ের কঠোর পরিশ্রম করার ক্ষমতার উল্লেখ করেন। জানান কেন্দ্রীয় সরকার, রাজ্যের মৎস্যচাষ পরিকাঠামো শক্তিশালী করতে সব রকম সহায়তা করছে। পিএম মৎস্য সম্পদ যোজনায় গত ৫ বছরে তামিলনাড়ু যথেষ্ট সাহায্য পেয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে আধুনিক সুবিধার ব্যবস্থা করতে সরকারি প্রয়াসের উল্লেখ করেন। মৎস্যজীবীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সরকার দায়বদ্ধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা থেকে ৩,৭০০র বেশি মৎস্যজীবীকে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গত বছরেই সংখ্যাটা ছিল ৬০০-র বেশি। 

 

ভারতের প্রতি বিশ্বের আগ্রহ বাড়ছে। মানুষ এই দেশ সম্পর্কে আরও জানতে-বুঝতে চায় জানিয়ে শ্রী মোদী বলেন, এই ক্ষেত্রে ভারতের সংস্কৃতির বড় ভূমিকা আছে। তিনি আরও বলেন, “তামিল ভাষা এবং ঐতিহ্য যাতে বিশ্বের কোণে কোণে পৌঁছে যায় তার জন্য সরকার একটানা চেষ্টা করছে।” তাঁর বিশ্বাস একবিংশ শতাব্দীতে এই মহান ঐতিহ্য আরও বৃদ্ধি পাবে। তাঁর আশা, রামেশ্বরম এবং তামিলনাড়ুর পবিত্র ভূমি সারা দেশকে অনুপ্রেরণা এবং প্রাণশক্তি যোগাবে।

 

ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আজ জানিয়ে শ্রী মোদী বলেন, প্রত্যেক বিজেপি কর্মীর নিরলস প্রয়াসে শক্তিশালী, সমৃদ্ধ এবং উন্নত ভারত গড়াই লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষ দেখছে বিজেপি সরকারগুলির সুপ্রশাসন এবং জাতীয় স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, তাঁর গর্ব হয় যেভাবে বিজেপি কর্মীরা প্রত্যেকটি রাজ্যে দেশের কোণে কোণে তৃণমূল স্তরে কাজ করছে এবং গরিবদের সেবা করছে। লক্ষ লক্ষ বিজেপি কর্মীকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

 

ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আজ জানিয়ে শ্রী মোদী বলেন, প্রত্যেক বিজেপি কর্মীর নিরলস প্রয়াসে শক্তিশালী, সমৃদ্ধ এবং উন্নত ভারত গড়াই লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষ দেখছে বিজেপি সরকারগুলির সুপ্রশাসন এবং জাতীয় স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, তাঁর গর্ব হয় যেভাবে বিজেপি কর্মীরা প্রত্যেকটি রাজ্যে দেশের কোণে কোণে তৃণমূল স্তরে কাজ করছে এবং গরিবদের সেবা করছে। লক্ষ লক্ষ বিজেপি কর্মীকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

 

তামিলনাড়ুর রাজ্যপাল শ্রী আর এন রবি, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে। 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s rousing $14.8 billion coaching industry story gets 'vidyapeeth' partner

Media Coverage

India’s rousing $14.8 billion coaching industry story gets 'vidyapeeth' partner
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the spirit of selfless service and dedication
August 21, 2026

The Prime Minister, Shri Narendra Modi has said that the continuous flow of rivers teaches us how we can utilise our capabilities for the welfare of humanity. He noted that the spirit of selfless service, dedication and benevolence gives a new direction to the nation.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

“जीवनं स्वं परार्थाय नित्यं यच्छत मानवाः।

इति सन्देशमाख्यातुं समुद्रं यान्ति निम्नगाः॥”

The Subhashitam conveys that human beings, dedicate your lives to the service and welfare of others. Just as rivers flow ceaselessly and selflessly, sustaining countless lives with their waters before ultimately merging into the ocean, so should we devote our time, abilities and resources to the well-being of others. The true purpose and fulfilment of human life lie in selfless service, compassion and the welfare of all.

The Prime Minister wrote on X;

“नदियों का अविरल प्रवाह सिखाता है कि हम किस प्रकार अपने सामर्थ्य का उपयोग मानवता की भलाई के लिए कर सकते हैं। निःस्वार्थ सेवा, समर्पण और परोपकार की यही भावना राष्ट्र को नई दिशा देती है।

जीवनं स्वं परार्थाय नित्यं यच्छत मानवाः।

इति सन्देशमाख्यातुं समुद्रं यान्ति निम्नगाः॥”