প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএম সূর্যঘর প্রকল্পের আওতায় দেশের ৩০ লক্ষ পরিবারের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম সংস্থাপিত হওয়াকে একটি মাইলফলক বলে বর্ণনা করেছেন। পরিবেশবান্ধব জ্বালানীর প্রসারে এ এক বড় সাফল্য বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট পরিবারগুলিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগ ব্যয়সাশ্রয়, পরিবেশবান্ধব বিকাশ এবং আত্মনির্ভরতার দিক থেকে গুরুত্বপূর্ণ। জ্বালানীর নিরাপত্তা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতের ভারত গড়ে তোলা সরকারের অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
A commendable milestone in India’s clean energy journey!
— Narendra Modi (@narendramodi) February 23, 2026
Compliments to all those who have benefitted from this scheme and embraced rooftop solar power thereby boosting savings, sustainability and self-reliance.
This scheme is a part of our efforts to build an energy-secure,… https://t.co/BLcCKAug4h


