The ongoing global pandemic has reaffirmed the importance of keeping fit and boosting immunity. This is a great effort to do so.
— Narendra Modi (@narendramodi) January 14, 2022
At the same time, I again appeal to you all to follow all COVID-19 related protocols, wear masks and get vaccinated if eligible. https://t.co/IOQtMwJT3c
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুস্থ-সবল থাকার গুরুত্বের ওপর জোর দিয়ে ৭৫ লক্ষ সূর্য নমস্কার চ্যালেঞ্জের প্রশংসা করেছেন।
ভারতের তারকা অ্যাথলিটদের নিয়ে ৭৫ লক্ষ সূর্য নমস্কার চ্যালেঞ্জ সম্পর্কে স্পোর্টস অথরিটি অর ইন্ডিয়ার ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, “বর্তমান বিশ্বব্যাপী মহামারী সুস্থ-সবল থাকা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুরুত্ব আরও একবার প্রতিফলিত করেছে। তাই এ ধরনের প্রয়াস অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
একইসঙ্গে আমি আপনাদের সকলকে যাবতীয় কোভিড-১৯ বিধি মেনে চলার, মাস্ক ব্যবহার করার এবং যোগ্য ব্যক্তিদের টিকা নেওয়ার আবেদন জানাই।”


