CEOs express strong confidence in India’s growth trajectory
CEOs express keen interest in expanding their business presence in India
PM says India will play decisive role in the global energy demand-supply balance
PM highlights investment potential of around USD 100 billion in exploration and production, citing investor-friendly policy reforms introduced by the government
PM calls for innovation, collaboration, and deeper partnerships, across the entire energy value chain

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে লোককল্যাণ মার্গে তাঁর বাসভবনে চলতি ইন্ডিয়া এনার্জি উইক (আইইডাব্লু) ২০২৬-এর অঙ্গ হিসেবে আন্তর্জাতিক শক্তি ক্ষেত্রের সিইওদের সঙ্গে আলাপচারিতা করলেন। 

আলাপচারিতার সময় সিইওরা ভারতের উন্নয়নের রূপরেখায় গভীর আস্থা প্রকাশ করেন। ভারতে তাঁদের ব্যবসায়িক উপস্থিতির আরও প্রসার ঘটাতে ও গভীর করতে তাঁদের আগ্রহের কথা জানান তাঁরা। তাঁরা এই সূত্রে এদেশের নীতি সুস্থিরতা, সংস্কারের গতি এবং দীর্ঘমেয়াদী চাহিদার কথা উল্লেখ করেন। 

সিইওদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, এই গোলটেবিল শিল্প-সরকার সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে এসেছে। তিনি জোর দিয়ে বলেন যে, বিশ্বের শিল্পপতিদের থেকে সরাসরি প্রাপ্ত বক্তব্যগুলি নীতি কাঠামো আরও সুচারু করতে সাহায্য করবে। ক্ষেত্রীয় সমস্যাগুলির মোকাবিলা আরও কার্যকরভাবে করা যাবে এবং ভারতকে আকর্ষণীয় লগ্নি গন্তব্য হিসেবে ভালোভাবে তুলে ধরা যাবে। 

ভারতের শক্তিশালী অর্থনৈতিক গতির উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান যে, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যে এগোচ্ছে এবং বিশ্বে শক্তির চাহিদা এবং সরবরাহে ভারসাম্য রাখতে একটি সুনির্দিষ্ট ভূমিকা পালন করবে। 

 

ভারতের শক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগের সুবিধার দিকে দৃষ্টিআকর্ষণ করেন প্রধানমন্ত্রী। বিনিয়োগবান্ধব সরকারি নীতি সংস্কারের উল্লেখ করে অনুসন্ধান এবং উৎপাদনের ক্ষেত্রে প্রায় ১০০ বিলিয়ন ডলার মূল্যের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন তিনি। তিনি এও বলেন যে, কমপ্রেস্ড বায়ো গ্যাস (সিবিজি)-তে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ আছে। এছাড়া তিনি বিস্তৃত শক্তি মূল্যশৃঙ্খল জুড়ে আরও বেশি করে সুযোগের কথা তুলে ধরেন। যেমন, গ্যাস নির্ভর অর্থনীতি, শোধনাগার-পেট্রো রসায়ন সংহতি এবং সমুদ্রপথ ও জাহাজ নির্মাণ। 

 

প্রধানমন্ত্রী বলেন যে, যদিও বিশ্বের শক্তি ক্ষেত্র অনিশ্চয়তায় ভুগছে তবুও এর প্রবল সম্ভাবনা আছে। তিনি উদ্ভাবন, সহযোগিতা এবং আরও গভীর অংশীদারিত্বের আহ্বান জানান। তিনি বলেন, গোটা শক্তির মূল্যশৃঙ্খল জুড়ে বিশ্বস্ত এবং আস্থাভাজন অংশীদার হতে ভারত প্রস্তুত। 

উচ্চ স্তরের এই গোলটেবিল বৈঠকে যোগ দেন বিশ্বের এবং ভারতীয় শক্তি কোম্পানি এবং সংস্থাগুলির ২৭ জন সিইও এবং উচ্চপদস্থ কর্পোরেট বিশিষ্টজন। যার মধ্যে আছে টোটালএনার্জিস, বিপি, ভাইটল, এইচডি হুন্ডাই, এইচডি কেএসওই, অ্যাকার, ল্যাঞ্জাটেক, বেদান্ত, ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম (আইইএফ), এক্সালারেট, উড ম্যাকেনজি, ট্রাফিগুরা, ট্যাকসোলি, প্রাজ, রিনিউ এবং এমওএল ইত্যাদি। আলাপচারিতায় যোগ দেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি এবং প্রতিমন্ত্রী শ্রী সুরেশ গোপী এবং মন্ত্রকের শীর্ষস্থানীয় আধিকারিকরাও। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
DBT transfers top Rs 2 lakh crore so far in FY27

Media Coverage

DBT transfers top Rs 2 lakh crore so far in FY27
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister extends greetings on Samvatsari
September 15, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has extended his greetings to the people on the sacred occasion of Samvatsari. Shri Modi said that Samvatsari reminds us that forgiveness and compassion strengthen every bond. He called upon everyone to embrace humility and let kindness and goodwill guide their actions.

The Prime Minister posted on X:

Samvatsari reminds us that forgiveness and compassion strengthen every bond.

On this sacred occasion, may humility guide us and may kindness and goodwill shape our every action.

Michhami Dukkadam!