এই পরিষেবা দেওয়ার জন্য এইমস্‌ কর্তৃপক্ষ এবং সুধা মূর্তির দলকে প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা
“১০০ বছরের মধ্যে বৃহত্তম মহামারী মোকাবিলায় দেশের কাছে এখন ১০০ কোটি টিকার ডোজের শক্তিশালী সুরক্ষা কবচ রয়েছে”
“দেশের স্বাস্থ্য পরিষেবাকে শক্তিশালী করতে কর্পোরেট জগৎ, বেসরকারি ক্ষেত্র এবং সামাজিক সামাজিক প্রতিষ্ঠানগুলি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে”

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন দিল্লির এইমস্‌ – এর ঝাজ্জর ক্যাম্পাসে ন্যাশনাল ক্যাম্পাস ইন্সটিটিউটে ইনফোসিস ফাউন্ডেশন বিশ্রাম সদনের উদ্বোধন করেছেন।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। টিকাকরণ অভিযানে ভারত ১০০ কোটি ডোজের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ১০০ বছরের মধ্যে বৃহত্তম মহামারী মোকাবিলায় দেশের কাছে এখন ১০০ কোটি টিকার ডোজের শক্তিশালী সুরক্ষা কবচ রয়েছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সাফল্য ভারত এবং তার নাগরিকদের।

প্রধানমন্ত্রী টিকা প্রস্তুতকারক সংস্থা, যাঁরা টিকা পরিবহণ করেছেন, স্বাস্থ্য ক্ষেত্রে যেসব পেশাদার মানুষ টিকা উদ্ভাবন করেছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ ঝাজ্জরে এইমস্‌-এ যেসব রোগী ক্যান্সার চিকিৎসার জন্য আসেন, তাঁদের কথা ভেবে ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটে যে বিশ্রাম সদন নির্মিত হয়েছে, সেটি সকলের জন্য সুবিধাজনক হবে। এর ফলে, রোগী ও তাঁদের পরিবার-পরিজনদের কষ্ট লাঘব হবে।

প্রধানমন্ত্রী বিশ্রাম সদন নির্মাণ করায় ইনফোসিস ফাউন্ডেশনের এবং এই বাড়ি তৈরিতে জমি, বিদ্যুৎ ও জল দেওয়ায় ঝাজ্জরে এইমস্‌ – এর প্রশংসা করেন। এইমস্‌ কর্তৃপক্ষ ও সুধা মূর্তির দলকে এই পরিষেবা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবাকে শক্তিশালী করতে কর্পোরেট জগৎ, বেসরকারি ক্ষেত্র এবং সামাজিক সামাজিক প্রতিষ্ঠানগুলি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আয়ুষ্মান ভারত – পিএমজেএওয়াই এর একটি সফল উদাহরণ।

শ্রী মোদী বলেন, যখন আয়ুষ্মান ভারত প্রকল্পে রোগীরা বিনামূল্যে চিকিৎসা পান, তার মধ্য দিয়ে সেবা করার মনোভাবের প্রতিফলন ঘটে। এই মানসিকতাতেই সরকার প্রায় ৪০০টি ক্যান্সারের ওষুধের দাম কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Teachers: The artists of education

Media Coverage

Teachers: The artists of education
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 7 সেপ্টেম্বর 2026
September 07, 2026

Vasudhaiva Kutumbakam in Action: Tech Hub, Border Villages, Global Leadership by PM Modi