PM recalls his successful visit to Washington D.C. in January and his discussions with President Trump.
Following up on their meeting in February this year in Paris, PM and Vice President Vance reviewed progress in bilateral relations.
They welcome progress in the India-U.S. Bilateral Trade Agreement and efforts towards enhancing cooperation in energy, defence, strategic technologies.
The two leaders exchange views on various regional and global issues of mutual interest.
PM extends best wishes to the Vice President and family for a pleasant stay.
PM conveys greetings to President Trump and looks forward to his visit to India later this year.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন উপ-রাষ্ট্রপতি জে ডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন উপ-রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর পত্নী ঊষা ভ্যান্স, তাঁদের সন্তানরা এবং মার্কিন প্রশাসনের সদস্যবৃন্দ। 
 

প্রধানমন্ত্রী গত ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটন ডিসিতে তাঁর সফরে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করেন। তাঁদের এই বৈঠকে ভারত-মার্কিন ঘনিষ্ঠ সহযোগিতার নকশা প্রস্তুত সহ মেক আমেরিকা গ্রেট এগেইন (এমএজিএ) এবং বিকশিত ভারত ২০৪৭-এ শক্তিকে সার্বিক কাজে লাগানোর ব্যাপারেও সদর্থক আলোচনা হয়। 
 

প্রধানমন্ত্রী এবং মার্কিন উপ-রাষ্ট্রপতি ভ্যান্স দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের  পর্যালোচনা করেছেন।

দু-দেশের মানুষের কল্যাণের স্বার্থে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির উল্লেখযোগ্য অগ্রগতিকে তাঁরা  স্বাগত জানিয়েছেন। শক্তি, প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার কথাও তাঁরা উল্লেখ করেছেন। 

 

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়ে উভয় নেতা মত বিনিময় করেছেন। মতামত বিনিময় এবং কূটনীতির ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও তাঁদের কথা হয়েছে। 
 

প্রধানমন্ত্রী মার্কিন উপ-রাষ্ট্রপতি, সেকেন্ড লেডি, তাঁদের সন্তানদের ভারত সফরে আনন্দদায়ক এবং ফলপ্রসূ সময় কাটানোর জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। 
 

প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। এবছরের শেষ নাগাদ তাঁর ভারত সফরের জন্য তিনি অপেক্ষা করে আছেন বলেও জানান।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's high-flying ambitions: How policy overhaul doubled nation's MRO footprint from 96 to 166

Media Coverage

India's high-flying ambitions: How policy overhaul doubled nation's MRO footprint from 96 to 166
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Ali Falih Kadhim al-Zaidi on assuming office as Prime Minister of Iraq
May 16, 2026

The Prime Minister, Shri Narendra Modi, congratulated Falih Kadhim al-Zaidi on assuming office as Prime Minister of Iraq. Shri Modi remarked that India highly values its longstanding and friendly ties with Iraq and remains firmly committed to further strengthening our bilateral ties in all areas.

Shri Modi posted on X:

“Heartiest congratulations to Ali Falih Kadhim al-Zaidi on assuming office as Prime Minister of Iraq.

India highly values its longstanding and friendly ties with Iraq and remains firmly committed to further strengthening our bilateral ties in all areas.

I extend my best wishes to him and look forward to working together for the shared progress and prosperity of our two nations.”