প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ যে আর্থিক সমীক্ষা সংসদে পেশ করা হয়েছে, সেটি ভারতের রিফর্ম এক্সপ্রেসের এক সার্বিক চিত্র। এই সমীক্ষায় আন্তর্জাতিক স্তরে নানা সমস্যা সত্ত্বেও দেশের উন্নয়ন যে দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলেছে, সেটি প্রকাশিত হয়েছে। এই সমীক্ষায় শক্তিশালী ম্যাক্রো অর্থনীতির মূল বিষয়গুলি যেমন তুলে ধরা হয়েছে, পাশাপাশি উন্নয়নের সুস্থায়ী এক ধারার বিষয়টিও স্থান পেয়েছে। দেশ গড়ার কাজে উদ্ভাবন, শিল্পোদ্যোগ এবং পরিকাঠামো নির্মাণে সম্প্রসারিত ভূমিকাও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। “এই সমীক্ষায় কৃষক, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান এবং সমাজ কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের ওপর যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রয়োজনীয়তাও স্থান পেয়েছে। উৎপাদন শিল্পকে শক্তিশালী করা, উৎপাদনশীলতার বৃদ্ধি এবং বিকশিত ভারতের পথে আমাদের যাত্রাকে ত্বরাণ্বিত করার ওপর এক পরিকল্পনার বিবরণ এই সমীক্ষায় রয়েছে।”

কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণের সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তার প্রত্যুত্তরে শ্রী মোদী বলেছেন, “আজ যে আর্থিক সমীক্ষা সংসদে পেশ করা হয়েছে, সেটি ভারতের রিফর্ম এক্সপ্রেসের এক সার্বিক চিত্র। এই সমীক্ষায় আন্তর্জাতিক স্তরে নানা সমস্যা সত্ত্বেও দেশের উন্নয়ন যে দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলেছে, সেটি প্রকাশিত হয়েছে। সমীক্ষায় শক্তিশালী ম্যাক্রো অর্থনীতির মূল বিষয়গুলি যেমন তুলে ধরা হয়েছে, পাশাপাশি উন্নয়নের সুস্থায়ী এক ধারার বিষয়টিও স্থান পেয়েছে। দেশ গড়ার কাজে উদ্ভাবন, শিল্পোদ্যোগ এবং পরিকাঠামো নির্মাণে সম্প্রসারিত ভূমিকাও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। এই সমীক্ষায় কৃষক, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান এবং সমাজ কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের ওপর যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রয়োজনীয়তাও স্থান পেয়েছে। উৎপাদন শিল্পকে শক্তিশালী করা, উৎপাদনশীলতার বৃদ্ধি এবং বিকশিত ভারতের পথে আমাদের যাত্রাকে ত্বরাণ্বিত করার ওপর এক পরিকল্পনার বিবরণ এই সমীক্ষায় রয়েছে।

এই সমীক্ষা তথ্য সমৃদ্ধ নীতি নির্ধারকদের পথ দেখাবে এবং ভারতের অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে আস্থা বজায় রাখতে সাহায্য করবে।”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi at BRICS summit: Dismantle ‘pyramid of privilege’ to make Global South a ‘rule-shaper’

Media Coverage

PM Modi at BRICS summit: Dismantle ‘pyramid of privilege’ to make Global South a ‘rule-shaper’
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 সেপ্টেম্বর 2026
September 12, 2026

President Putin, Partners, and a Photograph: How PM Modi Turned BRICS Into India’s Showcase

16 Crore Domestic Flyers. ₹22 Lakh Crore Tourism. The Holiday Stayed Home.