PM Lauds AirTrunk’s proposed investment of around Rs. 3 lakh crore to develop 5 GW data centre capacity

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন যে ভারতের ডিজিটাল পরিকাঠামো যাত্রা উল্লেখযোগ্য গতি লাভ করছে। প্রধানমন্ত্রী বলেন এয়ারট্রাঙ্ক ভারতে প্রায় ৩ লক্ষ কোটি টাকা (৩০ বিলিয়ন ডলার) বিনিয়োগ এবং ৫ গিগাওয়াট ডেটা সেন্টার এর ক্ষমতা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। তিনি বলেন, এটি দেশের ডিজিটাল পরিকাঠামো পরিমন্ডলে প্রস্তাবিত বৃহত্তম বিনিয়োগগুলোর মধ্যে অন্যতম।

শ্রী মোদী বলেন, এই ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং এবং এআই-এর জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী বলেন এই উন্নয়নগুলো একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে সহায়তা করবে এবং উদ্ভাবন-চালিত উন্নয়নকে ত্বরান্বিত করবে। তিনি আরও বলেন যে বিশ্বের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ ক্রমবর্ধমানভাবে ভারতেই গড়ে উঠছে।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেন :

“ভারতের ডিজিটাল পরিকাঠামোর যাত্রা উল্লেখযোগ্য গতি লাভ করছে।

এয়ারট্রাঙ্ক ভারতে প্রায় ৩ লক্ষ কোটি টাকা (৩০ বিলিয়ন ডলার) বিনিয়োগ এবং ৫ গিগাওয়াট ডেটা সেন্টার এর ক্ষমতা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। দেশের ডিজিটাল পরিকাঠামো পরিমন্ডলে এটি অন্যতম বৃহত্তম প্রস্তাবিত বিনিয়োগ।

এই ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং এবং এআই-এর জন্য একটি  আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে শক্তিশালী করবে, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে সহায়তা করবে এবং উদ্ভাবন-চালিত উন্নয়নকে ত্বরান্বিত করবে।

এটা স্পষ্ট যে, বিশ্বের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ ক্রমশ ভারতেই গড়ে উঠছে!”

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report

Media Coverage

India’s power sector set for strong FY27 growth on rising demand, capacity additions: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 20 জুলাই 2026
July 20, 2026

Yuva to Global Stage: How PM Modi’s Policies Are Turning India’s Youth, Farms & Factories into Growth Engines