নয়াদিল্লি, ১০ জুন, ২০২৫, পিআইবি।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১১ বছরে ভারত তার প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যক্ষ করেছে, যার মধ্যে আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতার উপর দৃঢ় মনোযোগ প্রদান করা হয়েছে৷
ভারতের জনগণের সম্মিলিত সংকল্প এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে বৃহত্তর স্বয়ংসম্পূর্ণতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অটল সংকল্পের জন্য গর্ব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
MyGovIndia-এর এক্স-এ একটি পোস্টের জবাবে শ্রী মোদী বলেন:
“গত ১১ বছরে আমাদের প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যেখানে আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার উপর স্পষ্ট দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। ভারতকে আরও শক্তিশালী করার সংকল্পে ভারতের জনগণ কীভাবে একত্রিত হয়েছে তা দেখে আনন্দিত! #রক্ষাশক্তির ১১ বছর।”
The last 11 years have marked significant changes in our defence sector, with a clear focus on both modernisation and becoming self reliant when it comes to defence production. It is gladdening to see how the people of India have come together with the resolve of making India… https://t.co/kQFrjLcc5Z
— Narendra Modi (@narendramodi) June 10, 2025


