প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেনের সঙ্গে আজ টেলিফোনে কথা বলেছেন।  
উভয় নেতা নিজ নিজ দেশে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন। এর মধ্যে ভারতে দ্রুত টিকাকরণের উদ্যোগ, গুরুত্বপূর্ণ ওষুধ, চিকিৎসা পরিষেবার সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ-এর মোকাবিলা করার বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।  
রাষ্ট্রপতি বাইডেন ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। ওষুধ, কোভিশিল্ড টিকার কাঁচামাল পাওয়া নিশ্চিত করা, ভেন্টিলেটরের মত বিভিন্ন উপাদানের দ্রুত যোগানের ব্যবস্থা করার মধ্য দিয়ে ভারতের কোভিডের বিরুদ্ধে লড়াইকে সহায়তা করার বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন। 
প্রধানমন্ত্রী,  মার্কিন সরকারের সহায়তার আশ্বাসের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি আলোচনায় ভ্যাকসিন মৈত্রী এবং কোভ্যাক্স ও  কোয়াড টিকা উদ্যোগে  শামিল হওয়ার মাধ্যমে পৃথিবী জুড়ে কোভিড-১৯ মহামারী নির্মূল করার বিষয়ে ভারতের অঙ্গীকারের কথা জানিয়েছেন। টিকা, ওষুধ, চিকিৎসার জন্য ব্যবহৃত কাঁচামাল সরবরাহ যাতে বাধাহীন ভাবে হয়, শ্রী মোদী সেই বিষয়টিতে জোর দিয়েছেন। 
কোভিড -১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই-এ টিকা উদ্ভাবন ও সরবরাহে ভারত- মার্কিন অংশীদারীত্বর সম্ভাবনার উপর উভয় নেতা জোর দেন। সংশিষ্ট বিষয়ে নিবিড় সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার জন্য তাঁরা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।  
উন্নয়নশীল দেশগুলি যাতে টিকা এবং ওষুধ দ্রুত সস্তা দামে পেতে পারে তার জন্য ‘ ট্রিপস’-এর চুক্তির নিয়মাবলীতে ছাড়ের বিষয় নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের উদ্যোগের প্রসঙ্গটি শ্রী মোদী , মিঃ বাইডেনকে জানিয়েছেন। 
ভবিষ্যতে নিজেদের মধ্যে যোগাযোগ রাখার বিষয়ে তাঁরা সহমত পোষণ করেছেন। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Despite uncertainty, India to withstand global shocks due to strong macro fundamentals: BoB Report

Media Coverage

Despite uncertainty, India to withstand global shocks due to strong macro fundamentals: BoB Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam highlighting how enthusiasm and positive energy lead to success
April 30, 2026

Prime Minister Shri Narendra Modi today shared a Sanskrit Subhashitam highlighting that enthusiasm and positive energy inspire a person to remain consistently active in their actions.

The Prime Minister noted that this unwavering enthusiasm leads all those efforts to success which a person resolves to accomplish.

The Prime Minister posted on X:

"कर्मशील और ऊर्जावान देशवासी ही राष्ट्र की सबसे बड़ी शक्ति हैं, जिनके परिश्रम से विकास की नई राहें तय होती हैं। इनके प्रयासों से देश समृद्धि, आत्मनिर्भरता और उन्नति के शिखर को छूता है।

अनिर्वेदो हि सततं सर्वार्थेषु प्रवर्तकः।

करोति सफलं जन्तोः कर्म यच्च करोति सः॥"
Enthusiasm and positive energy inspire a person to remain consistently active in their actions. This unwavering enthusiasm leads all those efforts to success which a person resolves to accomplish.