প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, গৌরবময় ইতিহাস এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত মধ্যপ্রদেশ বর্তমানে তার জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি ক্ষেত্রে দ্রুত অগ্রগতি লাভ করছে। মধ্যপ্রদেশের জনগণের প্রতিভা এবং কঠোর পরিশ্রম এক বিকশিত ভারত (উন্নত ভারত)-এর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আস্থা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন;
"গৌরবময় ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সুসজ্জিত মধ্যপ্রদেশের জনগণকে রাজ্যের প্রতিষ্ঠা দিবসের অনেক শুভেচ্ছা। দেশের অন্তঃস্থলে থাকা আমাদের এই প্রদেশ জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সব ক্ষেত্রে দ্রুত গতিতে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। উন্নত ভারতের সংকল্প পূরণে এখানকার প্রতিভাশালী এবং পরিশ্রমী মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আমার আস্থা।”
गौरवशाली इतिहास और सांस्कृतिक धरोहर को संजोने वाले मध्य प्रदेश के अपने सभी परिवारजनों को राज्य के स्थापना दिवस की ढेरों शुभकामनाएं। देश के हृदय में बसा हमारा यह प्रदेश जन-जन की आकांक्षाओं को आगे रखकर आज हर क्षेत्र में प्रगति की नई रफ्तार भर रहा है। मुझे विश्वास है कि विकसित भारत…
— Narendra Modi (@narendramodi) November 1, 2025


