প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হনুমান জয়ন্তী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী পবিত্র এই মুহূর্তে সকলের জীবন আনন্দ ও উৎসাহ-উদ্দীপনায় পূর্ণ হয়ে উঠুক, সেই প্রার্থনা করেছেন। “পবন পুত্র হনুমানজির শক্তি, প্রজ্ঞা ও জ্ঞানের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক, যার মধ্য দিয়ে আমাদের দেশের শক্তি আরও বৃদ্ধি পাক – সেই কামনাই করি।”
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“হনুমান জন্মোৎসবে সকল দেশবাসীকে আন্তরিক শুভকামনা জানাই। পবিত্র এই মুহূর্তে সকলের জীবন আনন্দ ও উৎসাহ-উদ্দীপনায় পূর্ণ হয়ে উঠুক, সেই প্রার্থনা করি। পবন পুত্র হনুমানজির শক্তি, প্রজ্ঞা ও জ্ঞানের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক, যার মধ্য দিয়ে আমাদের দেশের শক্তি আরও বৃদ্ধি পাক – সেই কামনাও করি।”
सभी देशवासियों को हनुमान जन्मोत्सव की अनंत शुभकामनाएं। यह पावन अवसर हर किसी के जीवन में नई ऊर्जा और स्फूर्ति लेकर आए। मेरी कामना है कि पवनपुत्र हनुमान जी सभी को बल, बुद्धि और विद्या का भरपूर आशीर्वाद दें, जिससे देश का सामर्थ्य और बढ़े। जय बजरंगबली! pic.twitter.com/5pp2tqCYob
— Narendra Modi (@narendramodi) April 2, 2026


