প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ১৫০০মি-টি১১ প্রতিযোগিতায় সোনা জয়ের জন্য রক্ষিথা রাজুকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেছেন, রাজুর ব্যতিক্রমী নৈপুণ্য ভারতীয়দের হৃদয় আনন্দে পরিপূর্ণ করে দিয়েছে।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“সাবাশ রাজু! এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ১৫০০মি-টি১১ প্রতিযোগিতায় সোনা জয়ের জন্য রক্ষিথা রাজু সাবাশ।
তাঁর ব্যতিক্রমী নৈপুণ্য এবং অদম্য নিষ্ঠা ভারতীয়দের হৃদয় আনন্দ ও শ্রদ্ধায় পরিপূর্ণ করে দিয়েছে। আগামী দিনেও তাঁর এই দৃষ্টান্তমূলক সাফল্য বজায় থাকুক।”
Kudos to Rakshitha Raju for clinching the Gold in Women's 1500m-T11 at the Asian Para Games.
— Narendra Modi (@narendramodi) October 25, 2023
Her exceptional performance and unwavering dedication fill the hearts of India with joy and admiration. May she continue to sprint towards even more illustrious achievements. pic.twitter.com/yFCfPS7KGC


