প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘নীতি আয়োগ’-এর সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় অধ্যাপক গোবর্ধন দাসকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফল কার্যকালের জন্য শুভকামনা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, অধ্যাপক দাসের জীবন-পরিক্রমা - যা নিরলস নিষ্ঠা ও বিনম্রতায় সমুজ্জ্বল - তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি জনস্বাস্থ্য, বিজ্ঞান এবং উদ্ভাবনের ক্ষেত্রে অধ্যাপক দাসের অমূল্য অবদানের কথা বিশেষভাবে তুলে ধরেন এবং উল্লেখ করেন যে, তাঁর এই সাফল্যে সমগ্র জাতি গর্বিত।

প্রধানমন্ত্রী এক্স- হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেছেন:

“অধ্যাপক গোবর্ধন দাস জি, আপনাকে অনেক অনেক অভিনন্দন!

আপনার অক্লান্ত পরিশ্রম ও বিনয়ে পরিপূর্ণ পথচলা সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। জনস্বাস্থ্য, বিজ্ঞান এবং উদ্ভাবনে আপনার অমূল্য অবদানের জন্য সমগ্র দেশ গর্বিত। আপনার কার্যকালের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।” 

 

“প্রফেসর গোবর্ধন দাস জি, অনেক অনেক অভিনন্দন!

অক্লান্ত পরিশ্রম এবং বিনম্র ব্যবহার, আপনার এই জীবনযাত্রা প্রত্যেকের জন্য অনুপ্রেরণাদায়ক। জনস্বাস্থ্য, বিজ্ঞান এবং উদ্ভাবনের ক্ষেত্রে আপনি যে অমূল্য অবদান রেখেছেন, তার জন্য সারা দেশ গর্বিত। আপনার কার্যকালের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।“

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Domestic air passenger traffic to rise by 3-6 pc in this fiscal: ICRA

Media Coverage

Domestic air passenger traffic to rise by 3-6 pc in this fiscal: ICRA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 24 জুলাই 2026
July 24, 2026

Aatmanirbhar in Action — Space, Missiles, EVs & Livelihoods Under PM Modi’s Watch