প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 'মিশন দৃষ্টি'-র সফল উৎক্ষেপণ উপলক্ষে গ্যালাক্সআই-এর প্রতিষ্ঠাতা এবং সমগ্র দলকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, গ্যালাক্সআই--এর 'মিশন দৃষ্টি' ভারতের মহাকাশ যাত্রায় একটি বিশাল সাফল্য হিসেবে চিহ্নিত হলো। শ্রী মোদী বিশেষভাবে তুলে ধরেন যে, বিশ্বের প্রথম 'OptoSAR' উপগ্রহ এবং ভারতের বৃহত্তম বেসরকারি উদ্যোগে নির্মিত উপগ্রহটির সফল উৎক্ষেপণ—উদ্ভাবন ও জাতি গঠনে দেশের তরুণ প্রজন্মের অদম্য উৎসাহ ও আবেগেরই এক উজ্জ্বল প্রমাণ। তিনি গ্যালাক্সআই--এর প্রতিষ্ঠাতা এবং সমগ্র দলকে তাঁর আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী 'এক্স' হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি বার্তায় লিখেছেন:
" গ্যালাক্সআই-এর 'মিশন দৃষ্টি' আমাদের মহাকাশ যাত্রায় একটি বিশাল সাফল্য হিসেবে চিহ্নিত হলো। বিশ্বের প্রথম 'OptoSAR' উপগ্রহ এবং ভারতের বৃহত্তম বেসরকারি উদ্যোগে নির্মিত উপগ্রহটির সফল উৎক্ষেপণ—উদ্ভাবন ও জাতি গঠনে আমাদের তরুণ প্রজন্মের অদম্য উৎসাহ ও আবেগেরই এক উজ্জ্বল প্রমাণ।
গ্যালাক্সআই--এর প্রতিষ্ঠাতা এবং সমগ্র দলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
Mission Drishti by GalaxEye marks a major achievement in our space journey. The successful launch of the world’s first OptoSAR satellite and the largest privately-built satellite in India is a testament to our youth’s passion for innovation and nation-building.
— Narendra Modi (@narendramodi) May 3, 2026
Heartiest…


